Site icon Hindustan News Point

১৫০ কোটির সম্পত্তির লোভ, বাবাকে গুলি করে খুন

Ghaziabad Murder

[ছবি:এক্স]

প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল নৃশংস হত্যাকাণ্ডে। (Ghaziabad Murder) উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগরে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বাবার সঙ্গে বচসার জেরে ৫৫ বছরের কৃষক হরিওমকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই ৩২ বছরের ছেলে নিখিলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

(Ghaziabad Murder) পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ নিখিল মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন হরিওম। ছেলেকে মদ্যপ অবস্থায় দেখে তিনি প্রশ্ন করেন। সেই কথাকাটাকাটিই দ্রুত ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে পুরনো বিবাদে গড়ায়। অভিযোগ, উত্তেজিত হয়ে নিখিল দেশি পিস্তল বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। গুলি হরিওমের মাথা ও পেটে লাগে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

মৃতের স্ত্রী মীনাক্ষী (৫০) জানান, গুলির শব্দ শুনে ছুটে এসে তিনি দেখেন নিখিলের হাতে পিস্তল। তাঁর সামনেই স্বামীকে লক্ষ্য করে তিনটি গুলি চালিয়ে পালিয়ে যায় ছেলে। পরে আত্মীয়-প্রতিবেশীদের সাহায্যে হরিওমকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। (Ghaziabad Murder)

পরিবারের এক আত্মীয় জয়প্রকাশ জানান, হরিওমের প্রায় ৭৫ বিঘা জমি ছিল, যার একটি বড় অংশ দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ের কাছে অবস্থিত। এছাড়া মোদিনগর বাজারে তাঁর তিনটি দোকানও রয়েছে। সব মিলিয়ে সম্পত্তির বাজারমূল্য ১৫০ কোটিরও বেশি।

কয়েক বছর আগে হরিওম সম্পত্তি তিন ভাগে ভাগ করে বড় ছেলে নিখিল, ছোট ছেলে নিশু এবং নিজের ও স্ত্রীর জন্য আলাদা অংশ নির্ধারণ করেছিলেন। তবে কোনও আইনি নথিভুক্তি করা হয়নি। অভিযোগ, নিখিল নিজের অংশের কাগজ দ্রুত চূড়ান্ত করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু হরিওম জানিয়ে দেন, ছেলের বিয়ের আগে সম্পত্তির নথি হস্তান্তর করবেন না। আত্মীয়দের দাবি, নিখিলের মদ্যপান ও খারাপ সঙ্গের কারণেই হরিওম এই সিদ্ধান্ত নিয়েছিলেন। (Ghaziabad Murder)

(Ghaziabad Murder) তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৮ সালেও সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে নিখিল নাকি নিজের ছোট ভাইকে গুলি করে জখম করেছিল।

পুলিশ মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৩ ধারায় খুনের মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পাঁচটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে।

পিকফোর্ডের জলের বোতলে ‘গোপন’ পেনাল্টির টিপস, হেসে লুটোপুটি মেসিরা; ভাইরাল ভিডিয়ো, বিশ্বকাপে নতুন চর্চা


Exit mobile version