পশ্চিম এশিয়ায় অস্থিরতা এখনও অব্যাহত। এক লাফে অনেকটা বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ (LPG Price Hike)। ১৪.২ কিলো এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানো হয়েছে। আমেরিকা-ইজ়রায়েলের যুদ্ধের ফলে দীর্ঘদিন ধরে বন্ধ হরমুজ প্রণালী। গত ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে ৩.৩১ কোটি টন এলপিজি ব্যবহার হয়েছিল। এর দুই-তৃতীয়াংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে গ্যাস কিনতে আর্থিক ঘাটতি ঘটছে অনেকটাই। আর এই পরিস্থিতি সামলাতে উজ্জ্বলা প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা বছরে প্রথম চারবার প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পাবেন। ভর্তুকির এই অর্থ ডিবিটি-র মাধ্যমে সুবিধাভোগীর অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এতে আরও বলা হয়েছে যে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বছরে ১,২০০ টাকা লাভবান হবেন। এই প্রকল্পের অধীনে সুবিধাগোভীরা প্রতিবছর ৯টি সিলিন্ডার রিলিফ পেতেন। তার জায়গায় এবার পাবেন মাত্র চারটি।
দিল্লি-এনসিআর অঞ্চলে ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ৯৪২ টাকা। অন্যদিকে, ৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৩৯ টাকা। তবে ১৯ কেজির বাণিজ্যিক (কমার্শিয়াল) সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, যা বর্তমানে ৩,১১৩ টাকা ৫০ পয়সা(LPG Price Hike)।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আগে থেকেই দাম বাড়ার আশঙ্কা ছিলই। তবে এবার তিন মাসে দুইবার গ্যাসের দাম বৃদ্ধি হল। এর আগে ৭ মার্চ সিলিন্ডারের দামে ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এবার ২৯ চাকা। এর পাশাপাশি কমানো হল উজ্জ্বলা যোজনার গ্যাসের সংখ্যাও।
প্রতি এলপিজি সিলিন্ডারে ৭০৩ টাকার ক্ষতিতেল বিপণন সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির ফলে তাদের ওপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। শিল্প মহলের অনুমান অনুযায়ী, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির আগে গৃহস্থালির এলপিজি সিলিন্ডার বিক্রিতে সংস্থাগুলিকে প্রতি সিলিন্ডারে প্রায় ৭০৩ টাকা ক্ষতি বহন করতে হচ্ছিল।

