Site icon Hindustan News Point

Gujarat Road Accident: তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে গেল ট্রাক, গুজরাটে নিহত ৭

Gujarat Road Accident 1

তীর্থে গিয়ে নিহত হলেন ৭ জন তীর্থযাত্রী। ঘটনাটি গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় লক্ষতর-বিরামগাম হাইওয়ের এসএইচ-১৭ চারাদ গ্রামের কাছে। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে। (Gujarat Road Accident)

রাজকোটের গাধকা গ্রাম থেকে প্রায় ৫০০ জনের একটি তীর্থযাত্রী দল হেঁটে মেহসানার বাহুচরাজি মন্দিরে যাচ্ছিলেন। প্রায় ১৫০ কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা লক্ষতর তালুকায় পৌঁছেছিলেন, বাকি ছিল আরও ১০০ কিলোমিটার। সেই সময়ে রাস্তার পাশে একটি ট্রাক পার্ক করা ছিল। সেটির একটি টায়ার পাংচার হওয়ায় সেটিকে রাস্তার একপাশে পার্ক করা ছিল, ট্রাকটি একটাই বড় যা রাস্তার প্রায় এক-চতুর্থাংশ জুড়ে ছিল। যাত্রীরা সেই ট্রাক পাশ কাটাতে গিয়ে রাস্তায় উঠে পড়েন। ঠিক তখনই রাজকোট থেকে আহমেদাবাদের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই সময়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীদের ধাক্কা মারেন। (Guajrat Road Accident) ট্রাকটি তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে যায়। নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য এবং পার্ক করা ট্রাকের চালকও রয়েছেন। চারজন আহতের মধ্যে একজনের পায়ের হাড় ভেঙেছে। জানা গিয়েছে, যেই ট্রাকটি তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে গিয়েছে সেটির চালক ঘুমিয়ে পড়েছিলেন।

নিহতদের বেশিরভাগই ৫০-৫৫ বছর বয়সী। যাদের মধ্যে ছয়জন মহিলা। প্রাণ হারিয়েছেন মোট সাতজন। আহতদের সুরেন্দ্রনগর সরকারি হাসপাতাল ও রাজকোট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরেন্দ্রনগরের এএসপি বেদিকা বিহানি জানান, চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।(Gujarat Road Accident)


Exit mobile version