Site icon Hindustan News Point

Heatwave In Delhi: তাপপ্রবাহে পুড়ছে দিল্লি, জারি হলুদ সতর্কতা

Heatwave In Delhi

পারদ চড়ছে, ভারত জুড়েই পারদ চড়ছে। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা (Heatwave In Delhi) ছাড়াল ৪২ ডিগ্রি সেলসিয়াস। জারি হয়েছে হলুদ সর্তকতা। মৌসম ভবন আগেই, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল।

দিল্লিতে বছরের সবচেয়ে উষ্ণতম দিন, গরমে নাজেহেল অবস্থা দিল্লিবাসীর। প্রখর দুপুর, রাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি।

দিল্লির মূল কেন্দ্র সফদরজং-এ তাপমাত্রার এই আকস্মিক বৃদ্ধিতে চরম তাপপ্রবাহের অবস্থার দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দিল্লি জুড়ে এর প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। প্রখর দুপুরের পাশাপাশি রাতেও তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

আইএমডি অনুসারে, দিল্লির বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

তীব্র গরমের ফলে আইএমডি- হলুদ সতর্কতা (Heatwave In Delhi) জারি করেছে। রবিবার সহ আগামী কয়েকদিন ধরে একই রকম পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দেশের বেশির ভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারত সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং দেশের পশ্চিম উপকূলে তাপমাত্রা খুব একটা বাড়বে না এই সময়ে। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।

এই এপ্রিলে গরমের আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে সতর্কবার্তা দিলেন আবহবিদেরা। দেশের কোনও কোনও প্রান্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছবে যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। আগামী কয়েকদিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।


Exit mobile version