Site icon Hindustan News Point

Himanta Biswa Sarma: দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা, উপস্থিত শুভেন্দু

Himanta Biswa Sarma

টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ বিজেপি এবং এনডিএ জোটের একাধিক শীর্ষ নেতারা। এছাড়াও এদিন অনুষ্ঠানে বিশেষ করে নজর কাড়লেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি নতুন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যও এদিন শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, অহম গণপরিষদের সভাপতি অতুল বোরা, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের নেতা চরণ বোরো এবং বিজেপির বর্ষীয়ান নেত্রী অজন্তা নিয়োগ। (Himanta Biswa Sarma)

ঐতিহ্যবাহী অসমিয়া পোশাকে মঞ্চে আসেন হিমন্ত বিশ্বশর্মা। শপথ নেওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। উল্লেখ্য, ২০২৬ এ অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল জয় পেয়ে ফের ক্ষমতায় । ২০২১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার দ্বিতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে অসমে টানা তৃতীয়বার সরকার গঠন করে উত্তর-পূর্ব ভারতে নিজেদের রাজনৈতিক আধিপত্য আরও মজবুত করল বিজেপি।

Sujit Bose Arrest: করোনাকালে সুজিতের রেস্তরাঁয় ব্যাপক বিক্রি! ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন ইডির

গত শনিবার কলকাতায় ব্রিগেডে শপথ নিয়ে বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই জোর কদমে রাজ্যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে তৎপর হয়েছে বিজেপি সরকার। গতকাল নবান্নের বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকের পরই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ব্যস্ততার মধ্যেও আজ ছুটে গেছেন অসমের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আগে থেকেই তাঁর আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার খবর পাওয়া গিয়েছিল। আজ সেই খবরেই সিলমোহর দিলেন তিনি। (Himanta Biswa Sarma)


Exit mobile version