Site icon Hindustan News Point

India – Israel: উদ্বিগ্ন নরেন্দ্র মোদি, পরিস্থিতি বুঝতে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন

India - Israel

মধ্যপ্রাচ্যে চলমান অশান্ত পরিস্থিতি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে বার্তালাপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই আলোচনায় মোদি স্পষ্টভাবে জানান, যেকোনও সংঘাতের পরিস্থিতিতে, সাধারণ নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত । এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। পাশাপাশি তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করার আহ্বানও জানান।

প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি লেখেন, যুদ্ধ বা সামরিক উত্তেজনার ফলে যে কোনও দেশের নিরীহ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কখনওই কাম্য নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই শত্রুতা ও হামলা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগোনোর প্রয়োজন রয়েছে। সে দেশে থাকা ভাতীয়দের জন্যও উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। India – Israel

সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান-এর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। সংযুক্ত আরব আমিরশাহির সাম্প্রতিক হামলার ঘটনায় তিনি গভীর শোকপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানান। পাশাপাশি তিনি আবারও স্পষ্ট করেন, এই কঠিন সময়ে ভারত, সংযুক্ত আরব আমিরশাহির পাশে রয়েছে।

সার্বিকভাবে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলেই বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। তার জন্যই তাঁর এই দ্রুত বার্তালাপ। শান্তি ও সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব বলেও মত প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।India – Israel


Exit mobile version