বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ দু’বছরের অপেক্ষার অবসান। অবশেষে সোমবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ফের (Tourist Visa) টুরিস্ট ভিসা চালু করতে চলেছে ভারত সরকার। এই ঘোষণা সামনে আসতেই ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চেকপোস্ট চত্বরে যেন ফিরে এসেছে পুরনো দিনের আবহ। সীমান্ত এলাকার বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের মুখে এখন একটাই কথা—”আবার আগের মতো দুই দেশের মানুষের যাতায়াত শুরু হবে।”
Dhaka, Bangladesh: India's High Commissioner to Bangladesh Dinesh Trivedi says, "I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday, the 28th of June, 2026. We will continue to facilitate… pic.twitter.com/GKPxX6Quo4
— IANS (@ians_india) June 25, 2026
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। বাংলাদেশে গণঅভ্যুত্থানের আগে ভারত সরকারের তরফে বাংলাদেশি নাগরিকদের (Tourist Visa) টুরিস্ট ভিসা দেওয়া হতো। সেই সময় প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ বৈধ ভিসা নিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করতেন। কিন্তু গত দু’বছর ধরে শুধুমাত্র মেডিকেল ও সীমিত কিছু ভিসা পরিষেবা চালু থাকায় সংখ্যাটা কমে দাঁড়ায় মাত্র ১৫০ থেকে ২০০ জনে।
ফের (Tourist Visa) টুরিস্ট ভিসা চালু হওয়ায় সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যও আবার চাঙ্গা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, বাংলাদেশ থেকে পর্যটকদের আগমন বাড়লে হিলি সীমান্ত এলাকার অর্থনীতিও নতুন করে গতি পাবে।
বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা সাদিয়া, যিনি সম্প্রতি মেডিকেল ভিসায় ভারতে এসে বেঙ্গালুরুতে চিকিৎসা করিয়ে দেশে ফিরছেন, তিনি বলেন, “এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর। দীর্ঘ দু’বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম কবে আবার (Tourist Visa) টুরিস্ট ভিসা চালু হবে। ভারতের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো আমরা ঘুরে দেখতে চাই। সবাই তো আর অসুস্থ নয় যে মেডিকেল ভিসায় আসবে। আমাদের প্রজন্মের অনেকেই ভ্রমণপ্রিয়, অনেকেই ভ্লগার। তাঁদের জন্যও এটা অত্যন্ত ভালো খবর। এবার আমি মেডিকেল ভিসায় এসেছি, আশা করি পরেরবার টুরিস্ট ভিসায় ভারতে আসতে পারব।”
আরেক বাংলাদেশি নাগরিক প্রদীপকুমার রায়ের কথায়, “এটা অবশ্যই আমাদের জন্য একটা সুসংবাদ। এতদিন আমরা শুধু চিকিৎসার জন্য আসতে পারতাম। এখন চিকিৎসার পাশাপাশি ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানেও ঘুরতে পারব। দুই দেশের সম্পর্ক আবার ভালো হচ্ছে, এটা আমাদের সবার জন্যই ইতিবাচক বার্তা।”
হিলি সীমান্তের ব্যবসায়ী অংশুমান সাহা বলেন, “টুরিস্ট ভিসা (Tourist Visa) পুনরায় চালু হওয়ায় আমরা আশাবাদী। এতে ব্যবসার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। যদিও কী কী মানদণ্ডের ভিত্তিতে ভিসা দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই আমাদের বিশ্বাস।”
দু’বছরের দীর্ঘ বিরতির পর আবার যখন ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যাতায়াতের পথ খুলছে, তখন হিলি সীমান্তে ফুটে উঠছে একটাই অনুভূতি—দুই দেশের সম্পর্কের উষ্ণতা ও মানুষের আবেগ।
গড়ালো পরিবেশবান্ধব ট্রেনের চাকা, ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন

