Site icon Hindustan News Point

Indian Railway: প্ল্যাটফর্ম টিকিট হঠাৎ বন্ধ, উৎসবের মুখে রেলের বড় সিদ্ধান্ত

Indian Railways 1

উৎসবের সময় রেলস্টেশনে ভিড় নতুন নয়। কিন্তু এ বার পরিস্থিতির গুরুত্ব বুঝেই কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল। ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ— এই দু’টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। (Indian Railway)

কোন কোন স্টেশনে বন্ধ থাকছে প্লাটফর্ম টিকিট ?

নিউ দিল্লি রেলস্টেশন

ওল্ড দিল্লি রেলস্টেশন (দিল্লি জংশন)

হজরত নিজামুদ্দিন রেলস্টেশন

আনন্দ বিহার টার্মিনাল

দিল্লি সরাই রোহিলা রেলস্টেশন

কেন বন্ধ ?

প্রতি বছর উৎসবের আগে ও পরে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ফেরেন। শুধু যাত্রী নন, তাঁদের পৌঁছে দিতে বা নিতে বহু আত্মীয়-পরিজনও স্টেশনে ভিড় করেন। ফলে প্ল্যাটফর্মে অস্বাভাবিক চাপ তৈরি হয়। অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে ট্রেনে ওঠানামা করাও কঠিন হয়ে পড়ে। রেলের মতে, এই বাড়তি ভিড়ই বড় উদ্বেগের কারণ।

কারা প্রবেশ করতে পারবেন প্লাটফর্মে ?

এই সময়ে শুধুমাত্র বৈধ যাত্রা টিকিট থাকা ব্যক্তিরাই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। সাধারণ প্ল্যাটফর্ম টিকিট কেটে প্রবেশের সুযোগ থাকছে না। স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে।

তবে সম্পূর্ণ কড়াকড়ির মধ্যেও কিছু মানবিক দিক রাখা হয়েছে। বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী বা একা মহিলা যাত্রীর ক্ষেত্রে প্রয়োজনে একজন সহায়তাকারীকে বিশেষ অনুমতি দেওয়া হতে পারে। তবু এই সিদ্ধান্ত যে তাৎপর্যপূর্ণ এবং উৎসবের মরশুমে যাত্রীদের আচরণে পরিবর্তন আনবে, তা স্পষ্ট। নিরাপত্তা ও শৃঙ্খলাকেই এ বার অগ্রাধিকার দিচ্ছে রেল।


Exit mobile version