Site icon Hindustan News Point

Indian Railways: হোলি উপলক্ষে ২০৪টি স্পেশাল ট্রেন চালাবে ঘোষণা উত্তর মধ্য রেল, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু পরিষেবা

Indian Railways

বসন্তোৎসবের আবহে ঘরে ফেরা কিংবা সপরিবারে ভ্রমণের ঝক্কি কমাতে কোমর বেঁধে নামছে রেল। আগামী মার্চে দোলযাত্রা ও হোলি উপলক্ষে অত্যধিক যাত্রী ভিড় সামলাতে ২০৪টি বিশেষ ট্রেনের ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর মধ্য রেল (NCR)। রেল সূত্রের খবর, মূলত দেশের প্রধান শহরগুলির সঙ্গে সংযোগ স্থাপন এবং যাত্রী দুর্ভোগ কমাতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। (Indian Railways)

এক নজরে বিশেষ ট্রেনের খুঁটিনাটি:

উত্তর মধ্য রেল জানিয়েছে, এই ২০৪টি ট্রিপের মধ্যে ৫ জোড়া বিশেষ ট্রেন সরাসরি নিজস্ব জোন থেকে যাত্রা শুরু করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ, উৎসবের আগে এবং পরে—পুরো সময়টাই এই বাড়তি পরিষেবার আওতায় থাকবে। (Indian Railways)

যাত্রী সুবিধায় উত্তর মধ্য রেলের বিশেষ পাঁচ জোড়া ট্রেন:

মূলত পশ্চিম ও দক্ষিণ ভারতের দিকে যাঁদের যাতায়াত, তাঁদের কথা মাথায় রেখেই রুটগুলি সাজানো হয়েছে। তালিকায় রয়েছে:প্রয়াগরাজ – লোকমান্য তিলক টার্মিনাস (০৪১০১ / ০৪১০২)

কানপুর সেন্ট্রাল – লোকমান্য তিলক টার্মিনাস (০৪১৫১ / ০৪১৫২)

সুবেদারগঞ্জ – চারলাপল্লী (০৪১২১ / ০৪১২২)

বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি – পুণে (০১৯২২ / ০১৯২১)

বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি – হাদাপসার (০১৯২৪ / ০১৯২৩)

সুবিধা পাবেন কোন যাত্রীরা?

রেল কর্তৃপক্ষের দাবি, এই বিশেষ ট্রেনগুলি আগ্রা, কানপুর, প্রয়াগরাজ এবং ঝাঁসির মতো গুরুত্বপূর্ণ জংশনগুলির ওপর দিয়ে যাতায়াত করবে। ফলে উত্তর ও মধ্য ভারতের এক বিশাল অংশের মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। রেলের এক পদস্থ আধিকারিক জানান, “চাহিদার কথা মাথায় রেখেই রুটগুলি বাছা হয়েছে। প্রয়োজন পড়লে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।” (Indian Railways)

টিকিট বুকিং ও সতর্কতা:

রেল জানিয়েছে, খুব শীঘ্রই আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এই ট্রেনগুলির বুকিং শুরু হবে। উৎসবের মরসুমে আসন নিশ্চিত করতে যাত্রীদের আগেভাগে টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, ট্রেনের সঠিক অবস্থান জানতে ‘এন টি ই এস’ (NTES) অ্যাপ ব্যবহারের কথা বলা হয়েছে। (Indian Railways)

জাতীয় স্তরে রেলের মহাপ্রস্তুতি:

শুধুমাত্র উত্তর মধ্য রেল নয়, গোটা দেশ জুড়েই হোলির প্রস্তুতি তুঙ্গে। ২০২৫ সালের তুলনায় ২০২৬-এ বিশেষ ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গত বছর যেখানে ১,১৪৪টি ট্রিপ চলেছিল, সেখানে এ বার সারা দেশে ১,৪১০টি (যা বেড়ে ১,৫০০ পর্যন্ত হতে পারে) বিশেষ ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল। পূর্ব মধ্য রেল, পশ্চিম রেল এবং মধ্য রেলও নিজ নিজ জোনে অতিরিক্ত ট্রেন নামানোর তোড়জোড় শুরু করেছে। (Indian Railways)

তবে সারা দেশজুড়ে হোলির তোড়জোড় শুরু হয়ে গেলেও রাজ্যে কোন বিশেষ ট্রেনের কথা ঘোষণা করেনি রেল কর্তৃপক্ষ, ফলে পশ্চিমবঙ্গবাসী পরিযায়ী শ্রমিকেরা, বা ভিনরাজ্যে পড়ে থাকা মানুষেরা বাড়ি ফেরার কতটা সুবিধা পাবেন তা এখনো স্পষ্ট নয় রাজ্যবাসীর কাছে। (Indian Railways)


Exit mobile version