Site icon Hindustan News Point

টিকিট না কেটে ট্রেনে উঠলেই দ্বিগুণ জরিমানা, বড় সিদ্ধান্ত রেলের

Indian Railways New Rules

রেলযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং রাজস্ব সুরক্ষা আরও জোরদার করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। শনিবার জন বিশ্বাস বিধি (Jan Vishwas Act 2026)-র আওতায় নতুন নির্দেশিকা জারি করেছে রেলওয়ে বোর্ড। সেই নির্দেশিকা অনুযায়ী, ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে একাধিক সংশোধিত নিয়ম, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিনা টিকিটে যাত্রার ক্ষেত্রে জরিমানার অঙ্ক দ্বিগুণ করা। (Indian Railways New Rules)

রেল সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে আইন, ১৯৮৯-এর ধারা ১৩৮ অনুযায়ী বৈধ টিকিট বা পাস ছাড়া ট্রেনে ভ্রমণ করলে ন্যূনতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এতদিন এই জরিমানার পরিমাণ ছিল ২৫০ টাকা। তবে ভাড়ার অঙ্কের সঙ্গে এই জরিমানা যুক্ত হবে। উদাহরণ হিসেবে রেল জানিয়েছে, কোনও যাত্রী যদি প্রয়াগরাজ থেকে বারাণসী পর্যন্ত ২০০ টাকার ভাড়া না কেটে যাত্রা করেন এবং টিটিই-র হাতে ধরা পড়েন, তাহলে তাঁকে মোট ৭০০ টাকা দিতে হবে। (Indian Railways New Rules)

শুধু বিনা টিকিটেই নয়, অন্যান্য নিয়মভঙ্গের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক। অবৈধ হকারদের জন্য ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ট্রেন বা স্টেশন চত্বরে থুতু ফেলা, মদ্যপান করা, অশালীন ভাষা ব্যবহার বা অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ১ হাজার টাকা জরিমানা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা বেড়ে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে, এমনকি জেলও হতে পারে। (Indian Railways New Rules)

এ ছাড়া ট্রেন বা স্টেশন এলাকায় ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। মহিলা কামরায় পুরুষ যাত্রী ধরা পড়লে গুনতে হবে ২,৫০০ টাকা। আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। রেলের নির্দেশ অমান্য বা সাধারণ নিয়মভঙ্গের ক্ষেত্রেও ২ হাজার টাকা জরিমানা করা হবে, যা পুনরাবৃত্তির ক্ষেত্রে বেড়ে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। (Indian Railways New Rules)

রেলমন্ত্রকের দাবি, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং আইন ভাঙার প্রবণতা রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়মগুলি আগামী ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হবে। (Indian Railways New Rules)

আরও পড়ুন :- নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর, ১৫ জুন থেকে শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন


Exit mobile version