Site icon Hindustan News Point

India’s Fastest Metro: এক মিনিটে যাওয়া যাবে ১ কিলোমিটার, দেশের দ্রুততম মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী

India's Fastest Metro

নমো ভারত রেল করিডরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের মিরাট মেট্রোর উদ্বোধন করলেন তিনি। সঙ্গে জাতির উদ্দেশে দিল্লি–গাজিয়াবাদ–মিরাট নমো ভারত দ্রুত রেল করিডর উৎসর্গ করলেন। এতদিন ধাপে ধাপে চালু হওয়া এই প্রকল্পের বাকি অংশও আজ থেকে চালু হয়ে গেল। ফলে এখন দিল্লি থেকে মিরাট পর্যন্ত পুরো ৮২.১৫ কিলোমিটার পথ একটানা যাতায়াত করা যাবে।

  • ট্রেনে কী কী সুবিধা থাকছে? মিরাট মেট্রোর প্রতিটি ট্রেন তিন কোচের। সব কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। একসঙ্গে ৭০০-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। প্রায় ১৭৩টি বসার আসন রয়েছে।রয়েছে আরামদায়ক কুশন আসন, মোবাইল চার্জ দেওয়ার জন্য USB পয়েন্ট, লাগেজ রাখার জায়গা এবং CCTV। নিরাপত্তার জন্য জরুরি যোগাযোগ ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং সতর্কীকরণ ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিটি কোচে মহিলা ও প্রবীণদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। হুইলচেয়ার ও স্ট্রেচার নিয়ে ওঠানামার সুবিধা রাখা হয়েছে। সব স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিন দরজা বসানো হয়েছে, যা ট্রেনের দরজার সঙ্গে সমন্বিতভাবে খুলবে-বন্ধ হবে। এতে নিরাপত্তা বাড়বে এবং বিদ্যুৎ সাশ্রয়ও হবে।India’s Fastest Metro

দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এই দ্রুত যোগাযোগ বড় ভূমিকা নেবে। সময় সাশ্রয় হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং উত্তর ভারতের নগর সংযোগ আরও শক্তিশালী হবে।

সব মিলিয়ে, মিরাট মেট্রো এবং নমো ভারত করিডরের পূর্ণ উদ্বোধন দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকল।India’s Fastest Metro


Exit mobile version