Site icon Hindustan News Point

Indore Water Contamination Row: পরিচ্ছন্নতার তকমা ম্লান, বিষাক্ত জলে ১০ প্রাণ গেল ইন্দোরে

indore water contamination row

ছবি: Pixabay

​টানা আট বছর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা পাওয়া ইন্দোরে এখন শোকের আবহ। ভাগীরথপুরা এলাকায় দূষিত পানীয় জলের জেরে ডায়েরিয়া। আর তাতেই একের পর এক মৃত্যু। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনে মৃত্যু হয়েছে। ল্যাবরেটরি রিপোর্টেও নিশ্চিত করা হয়েছে যে, পানীয় জল দূষিত হওয়ার কারণেই এই এই পরিস্থিতি তৈরি হয়েছে। (Indore Water Contamination Row)

প্রশাসনের তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য—এলাকার একটি প্রধান পানীয় জলের পাইপলাইন ফেটে গিয়েছিল । তার ঠিক উপরেই একটি শৌচাগার থাকায় সেখান থেকেই সরাসরি বর্জ্য মিশ্রিত জল পাইপলাইনে ঢুকে পড়ে।

​মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন এবং পুরো সরবরাহ ব্যবস্থাটি খতিয়ে দেখা হয়েছে। বর্তমানে ৩২ জন রোগী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন এবং কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন এখন বাড়ি বাড়ি জল ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে। (Indore Water Contamination Row)

অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে রাজ্যের মুখ্যসচিবের কাছে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে। পরিচ্ছন্নতার নিরিখে শীর্ষে থাকা একটি শহরে জল সরবরাহ ব্যবস্থার এমন মারাত্মক গাফিলতি এখন বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে।

Exit mobile version