Site icon Hindustan News Point

Iran-US War: ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানে থাকা ভারতীয়দের সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

Iran-US War

পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করল ভারত সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইরানে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় ভারত সরকার সেখানে থাকা ভারতীয়দের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এড়াতে, নিরাপদ জায়গায় থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। (Iran-US War)

ভারত সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ইরানে থাকা ভারতীয় নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকতে হবে। বৈদ্যুতিক এবং সামরিক স্থাপনা এবং বহুতল ভবনের উপরের তলা এড়িয়ে চলতে হবে। ঘরের ভিতরে থাকতে হবে এবং যেকোনও যাত্রার আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। প্রয়োজনে ভারতীয়দের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি সূত্রে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতি তৈরি হলে কীভাবে সাহায্য পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্যও নাগরিকদের দেওয়া হচ্ছে।

Shreya Ghoshal: মা-বাবাও মালিক, মুম্বইয়ে নতুন ফ্ল্যাট শ্রেয়ার, দাম শুনলে চোখ কপালে উঠবে

বেশ কিছুদিন ধরেই ইরানে চলতে থাকার যুদ্ধ নিয়ে নানান মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনও তিনি ১০ দিনের যুদ্ধ বিরতির কথা বলেছেন, কখনও আবার ইরানকে ৪৮ ঘন্টা সময় দিয়ে হরমুজ খোলার নির্দেশ দিয়েছেন। তবে ইরানের অবস্থানে কোন পরিবর্তন না আসায় সম্প্রতি ইরানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কোনও রাখ ঢাক না করেই সরাসরি ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতেই ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সতর্ক থাকতে বলেছে সরকার। (Iran-US War)

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানে থাকা ভারতীয়দের আপাতত নিরাপদ জায়গায় থাকতে হবে এবং অযথা ভিড় বা সংবেদনশীল এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ৬.৪৯ লক্ষ যাত্রীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং এখনও ফিরিয়ে আনার কাজ চলছে। তবে চলমান উত্তেজনার কথা মাথায় রেখে আগাম সর্তকতা নেওয়াই ভালো।

যদিও কয়েকদিন আগেই ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে পরিস্থিতির আমূল পরিবর্তনে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ হতে পারে ভেবেই ভারতীয় নাগরিকদের সরকার আগাম সতর্কবার্তা দিয়েছে। বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। (Iran-US War)


Exit mobile version