Site icon Hindustan News Point

Jaish Terrorists Arrested: খেলনা গাড়িতে বোমা রেখে দিল্লিতে হামলার ছক! গ্রেফতার দুই জইশ-ই-মহম্মদ জঙ্গি

Jaish Terrorists Arrested

ফের বড়সড় হামলার ছক। এবার দিল্লিতে (Jaish Terrorists Arrested) সন্ত্রাসবাদী বড় হামলার ছক ভেস্তে দিল পুলিশ। ইতিমধ্যেই মুম্বই থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে
দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র জঙ্গি দমন শাখা। ধৃতদের নাম মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কল্লারা – দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে আসা হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল। আর এর মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ এবং IS। এছাড়াও “মিশন খিলাফত” এবং “সোলজার্স অফ প্রফেট”-এর মতো অনলাইন চরমপন্থী নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগসূত্র ছিল বলে সন্দেহ। শুধু তাই নয়, অনলাইন হ্যান্ডলারদের মাধ্যমে ধৃতদের ‘ব্রেনওয়াশ’ করা হয়েছিল। তারা আবু হুফেজা নামে এক ব্যক্তির সংস্পর্শে ছিল, যিনি জইশের (Jaish Terrorists Arrested) সঙ্গে যুক্ত এবং অনলাইনে জঙ্গি নিয়োগের কাজে জড়িত বলে মনে করা হচ্ছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে উঠে আসছে, তাদের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা IED তৈরির কৌশল শিখছিল। তাদের পরিকল্পনা ছিল, নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি খেলনা গাড়ির ভিতরে বোমা লুকিয়ে রাখা এবং সেটি দিল্লির জনবসতি প্রবণ এলাকায় রেখে দিয়ে হামলা চালানো।

তদন্তকারীরা মনে করছেন, এই জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে বড় কিছু যুক্ত রয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের ৪-৫ জন নাবালকও নজরে এসেছে, যাদের দিয়ে ISIS-এর প্রচারের কাজ করা হতে পারে। তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানিয়েছে, ধৃতদের জেরা চলছে। পুরো নেটওয়ার্ক, অর্থের উৎস এবং সম্ভাব্য টার্গেট চিহ্নিত করাই এখন তদন্তের মূল লক্ষ্য।


Exit mobile version