---Advertisement---
lifezone nursing home

Kalaignar Women’s Rights Scheme: ভোটার আগেই বাজিমাত! ১.৩১ কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকল ৫০০০ টাকা

February 13, 2026 6:43 PM
---Advertisement---

নির্বাচনের আগেই বড় ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। একসঙ্গে ১ কোটি ৩১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পাঠিয়ে দিল স্ট্যালিন সরকার। ভোটের আগে এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

এই টাকা দেওয়া হয়েছে ‘কালাইগনার উইমেন্স রাইটস’ প্রকল্পের আওতায়। এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পান। এবার সরকার ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল এই তিন মাসের টাকা আগাম দিয়ে দিল। অর্থাৎ মোট ৩ হাজার টাকা। তার সঙ্গে আসন্ন গ্রীষ্মের জন্য বিশেষ সহায়তা হিসেবে আরও ২ হাজার টাকা যোগ করা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে ৫ হাজার টাকা। Kalaignar Women’s Rights Scheme

সরকারি হিসাবে, একদিনেই এই খাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে এই প্রকল্পের টাকা আটকে দিতে না পারে, তাই আগেভাগেই তিন মাসের টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তাঁর কথায়, রাজ্যের মহিলাদের প্রতি সরকারের প্রতিশ্রুতি অটুট থাকবে।

এই প্রকল্প ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয়। প্রথমে প্রায় ১ কোটি ১৩ লক্ষ মহিলারা এই সুবিধা পেতেন। পরে সেই সংখ্যা বেড়ে এখন ১ কোটি ৩১ লক্ষের বেশি হয়েছে। সরকার বলছে, এটা শুধু আর্থিক সাহায্য নয়, পরিবারের ও সমাজের জন্য মহিলাদের অবদানের স্বীকৃতিও।

এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবার ক্ষমতায় ফিরতে পারলে মাসিক ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হবে। বিরোধীরাও অবশ্য মহিলাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভোটের আগে তাই এই আর্থিক ঘোষণা যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে, তা বলাই যায়।Kalaignar Women’s Rights Scheme


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment