Site icon Hindustan News Point

স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে, কানপুরের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

Kanpur Man Marries Mother in Law

উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকাকে ঘিরে এক সম্পর্কের ঘটনা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এবং ও তাঁর প্রাক্তন শাশুড়ি আদালত চত্বরে গলায় মালা পরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের হাতে রয়েছে বিয়ের নথি। দাবি করা হচ্ছে, দু’জনে আদালতে গিয়ে আইনত বিয়ে করেছেন। (Kanpur Man Marries Mother in Law)

স্থানীয় সূত্রের দাবি, ওই ব্যক্তির বর্তমান স্ত্রী আসলে তাঁর প্রাক্তন শাশুড়ি। অর্থাৎ, সেই ব্যক্তি তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। এরপরই শাশুড়ির সঙ্গে ওই ব্যক্তির ঘনিষ্ঠতা বাড়তে থাকে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। যদিও এই সম্পর্ক কতদিনের এবং ঠিক কী পরিস্থিতিতে তা গড়ে উঠেছিল, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। (Kanpur Man Marries Mother in Law)

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আদালতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নবদম্পতি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের বিয়ের শংসাপত্র তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইতেও দেখা যায় তাঁদের। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে, বিয়ের আগে দীর্ঘ চার বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে এই দাবির সত্যতা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। প্রশাসনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। (Kanpur Man Marries Mother in Law)

ঘটনার জেরে কানপুর দেহাতের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিষয়টি সামনে আসার পর পুলিশ প্রাথমিকভাবে খোঁজখবর শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহলে যে দাবি করা হচ্ছে, তার সম্পূর্ণ সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। (Kanpur Man Marries Mother in Law)

আরও পড়ুন :ভ্লগ বানিয়ে রুম ট্যুরই কাল? ইউটিউবারের বাড়িতে লক্ষাধিক টাকা লুট


Exit mobile version