---Advertisement---
lifezone nursing home

Kerala New Name: বদলে গেল এই রাজ্যের নাম, রেগে আগুন বাংলার মুখ্যমন্ত্রী

February 24, 2026 6:42 PM
---Advertisement---

ভোটের মুখে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দক্ষিণের রাজ্য কেরালার নাম বদলে ‘কেরালাম’ করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর আগে রাজ্য বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়েছিল। ফলে কেরালা থেকে কেরালাম হওয়ার পথে আর বাধা রইল না। তবে রাজ্যের এই নাম বদলে ক্ষোভপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Kerala New Name)

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সংবিধানের প্রথম তফসিলে ‘Kerala’ নাম পরিবর্তন করে ‘Keralam’ করার লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া মানা হবে। কেরালায় আগামী মে মাসের আগেই ১৪০ আসনের বিধানসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ভোটের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

২০২৪ সালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিধানসভায় প্রথম নাম বদলের প্রস্তাব দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে কিছু কারিগরি সংশোধনের পর ২৫ জুন, ২০২৪-এ তা ফের গৃহীত হয়। (Kerala New Name)

পিনারাই বিজয়ন আগেই যুক্তি দিয়েছিলেন, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরালাম’ হিসেবেই প্রচলিত। স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই মালয়ালমভাষী অঞ্চলগুলিকে একত্রিত করে ‘ঐক্যবদ্ধ কেরালা’ গঠনের দাবি উঠেছিল। কিন্তু সংবিধানের প্রথম তফসিলে ইংরেজিতে ‘Kerala’ নামই উল্লেখ রয়েছে। সেই কারণেই অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সব ভাষায় ‘কেরালাম’ নামটি স্বীকৃতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল কেন্দ্রের কাছে।

এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে অন্য রাজ্যেও। বাংলার মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন। তিনি বলেন, ‘BJP ও CPI(M)-এর যোগ না থাকলে এই সিদ্ধান্ত সম্ভব হতো না।’ তাঁর অভিযোগ, ২০১৮ সাল থেকে বাংলার নাম পরিবর্তনের আবেদন কেন্দ্রের কাছে ঝুলে রয়েছে, কিন্তু সে বিষয়ে কোনও পদক্ষেপ হয়নি। এতে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে কেরালার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁদের অভিনন্দনও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। (Kerala New Name)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Kerala New Name: বদলে গেল এই রাজ্যের নাম, রেগে আগুন বাংলার মুখ্যমন্ত্রী”

Leave a Comment