Site icon Hindustan News Point

লাদাখের ৭টি জেলায় ‘পার্বত্য উন্নয়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত প্রশাসনের

ladakh

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এবার এই লাদাখেরই ৭ টি জেলায় পৃথক ‘স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ’ (Autonomous Hill Development Council – LAHDC) গঠন করার সিদ্ধান্ত নিল লাদাখ প্রশাসন। লেহ, কার্গিল,শাম, নুব্রা, চাংথাং, জান্সকার ও দ্রাস জেলাগুলিও এখন ‘স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ’-এ অন্তর্ভুক্ত হতে চলেছে (ladakh)।

আগে লাদাখে কেবল লেহ এবং কার্গিল—এই দুটি জেলা ছিল। পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিলে লাদাখে আরও পাঁচটি নতুন জেলা (নুবরা, চাংথাং, শাম, জান্সকার এবং দ্রাস) গঠিত হয়। প্রশাসন এখন এই সাতটি জেলাতেই পার্বত্য পরিষদ গঠন করার উদ্যোগ নিয়েছে (ladakh)।

প্রতিটি পরিষদ নিজের নিজের জেলার ভূমি অধিকার, নিয়োগ ও পদোন্নতি, স্থানীয় কর, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজকল্যাণমূলক প্রকল্প পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে। পার্বত্য পরিষদের পাশাপাশি পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিও (Panchayati Raj Institutions) গ্রামের বিভিন্ন স্তরে কাজ চালিয়ে যাবে।

লাদাখ প্রশাসন জানিয়েছে যে, এই নতুন পরিষদগুলো কার্যকর করার জন্য মূল আইনের প্রয়োজনীয় কিছু সংশোধন এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের (Delimitation of Constituencies) কাজ এখনও বাকি রয়েছে, যা দ্রুত সম্পন্ন করে সরকারি নোটিস দেওয়া হবে।

এই সিদ্ধান্তের কথা ঘোষণা করার সময় লাদাখের মুখ্য সচিব আশিস কুন্দ্রা বিষয়টিকে স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। কুন্দ্রা বলেন, “এটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং সঠিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (LAHDC) আইনের ৩(১) ধারায় ইতিমধ্যেই প্রতিটি জেলায় একটি করে পরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন কেবল প্রয়োজন অনুযায়ী আইনটিতে সংশোধনী আনা এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের কাজটুকুই বাকি আছে।”

কুন্দ্রা বলেন, “লাদাখের জন্য একটি বিশেষ মডেল তৈরি করা হচ্ছে এবং জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই এর রূপরেখা সাজানো হবে।”

কনফার্ম বুকিংয়ের পরও বাস উধাও, মামলা ঠুকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক


Exit mobile version