Site icon Hindustan News Point

Lamborghini Car Crash: কানপুরে ল্যাম্বরগিনি দুর্ঘটনা, ৪ দিন পর গ্রেফতার তামাক ব্যবসায়ীর পুত্র

Lamborghini Car Crash

উত্তরপ্রদেশের কানপুরের ভিআইপি রোডে হিট অ্যান্ড রান ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার, ১২ জানুয়ারি সকালে তামাক ব্যবসায়ী কেকে মিশ্রের পুত্র শিবম মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম এতদিন ধরে আলোচনায় থাকলেও তাঁকে পুলিশ আড়াল করছিল বলে অভিযোগ উঠেছিল, অবশেষে নিন্দার মুখে পড়ে ব্যবস্থা নিল পুলিশ।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী পুলিশের পক্ষ থেকে জানা গিছে, গত রবিবার দুপুরে ভিআইপি রোডে একটি ল্যাম্বোরগিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও অন্যান্য যানবাহনে ধাক্কা মারে, ফলে মোট ছয়জন আহত হন। সেই সময় ই-রিকশা চালক মহম্মদ তৌফিক নামের একজন আহত হয়ে মামলা দায়ের করেছিলেন। Lamborghini Car Crash

দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত শিবম পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। শিবমের আইনজীবী দাবি, শিবম ওই সময় গাড়ি চালাচ্ছিলেন না, বরং চালক ছিলেন অন্য একজন। আদালতেও এমনই এক ব্যক্তি হাজির হয়ে দাবি করেন যে তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং শিবমকে হঠাৎ অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি নিজেকে মোহন বলে পরিচয় দেন। সেই দাবি তুলে ধরে মোহন বলেন, “শিবম অসুস্থ হয়ে পড়লে আমি গাড়ির নিয়ন্ত্রণ হারাই।”

তবে তদন্তকারী পুলিশ এবং তথ্য প্রমাণে জানা গিয়েছে, শিবমই গাড়ি চালাচ্ছিলেন ও সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। আদালত একই তথ্যগুলো দেখে মোহনের আত্মসমর্পণ আবেদনকে খারিজ করে।

এই ঘটনায় শিবমের বাবা কেকে মিশ্র, যিনি এলাকার একজন পরিচিত তামাক ব্যবসায়ী ও বংশীধর টোবাকো প্রাইভেট লিমিটেডের মালিক আলোচনায় আসেন। তিনি ছেলেকে গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন বলে অভিযোগ ওঠে। গ্রেফতারের পর শিবমকে ঠিক কী চার্জে আদালতে তোলা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু পুলিশ জানিয়েছে মামলাটি যথাযথভাবে তদন্ত করা হবে এবং তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।


Exit mobile version