এবার আর চিন্তা নেই। অর্ডারের পর ১০ মিনিটেই আপনার ঘরে পৌঁছে যাবে LPG গ্যাস। অবাক হচ্ছেন? ভাবছেন এও আবার কী করে সম্ভব। সব মুশকিল আসান নিয়ে হাজির Swiggy। এই অ্যাপের মাধ্যমে গ্যাস অর্ডার দিলে ১০ মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। কুইক কমার্স প্লাটফর্ম সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) যৌথ উদ্যোগে দেশে প্রথমবার চালু হলো এই পরিষেবা (LPG Gas Cylinder)।
কোন কোন রাজ্যে পাওয়া যাবে এই পরিষেবা?
প্রথমেই ১৪.২ কেজির গ্যাস পাবেন না। এখন ১০ ও ৫ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন। তবে দেশের সব শহরেই এখন পাওয়া যাবে না এই পরিষেবা। প্রথমে কর্নাটকের বেঙ্গালুরু শহরে শুরু হয়েছে এই পরিষেবা। এখন ইনস্টামার্ট অ্যাপের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন ১০ কেজির ‘এইচপি নব্যা’ কম্পোজিট এলপিজি সিলিন্ডার (HP Navya Composite LPG Cylinder) ও ৫ কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারবেন। তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরগুলিতেও এই পরিষেবা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির (LPG Gas Cylinder)।
১. প্রাথমিকভাবে ১৪.২-কেজির পরিবর্তে ১০-কেজির ‘HP Navya’ কম্পোজিট LPG সিলিন্ডার এবং ৫-কেজির ধাতব সিলিন্ডার অনেকটাই হালকা। ফলে তা সহজেই ডেলিভারি করতে পারবেন ডেলিভারি বয়রা।
২.সিলিন্ডার কেনার জন্য HPCL গ্যাস সংযোগ থাকার প্রয়োজন নেই। প্রথমবারের অর্ডারটিকে নতুন সিলিন্ডার ক্রয় হিসেবে ধরা হবে এবং পরবর্তী অর্ডারে খালি সিলিন্ডারটি ফেরত দিয়ে রিফিল নেওয়া যাবে।
৩. বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে পরিষেবাটি শুধুমাত্র বেঙ্গালুরুতে চালু হয়েছে।
৪. প্রথমবার সিলিন্ডার নেওয়ার সময় ডেলিভারি এজেন্টের কাছে পরিচয়পত্র (Identity verification) যাচাই করতে হবে।
HPCL-এর সঙ্গে এই চুক্তির ফলে Swiggy Instamart-এর পণ্যের তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যুক্ত হলো। ইতিমধ্যেই Instamart-এ তাজা শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, স্ন্যাকস, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন গৃহস্থালির সামগ্রী পাওয়া যায়। এবার তার সঙ্গে যোগ হল ছোট আকারের LPG গ্যাস সিলিন্ডারের হোম ডেলিভারি পরিষেবাও।

