Site icon Hindustan News Point

LPG Shortage: বিয়ের কার্ড দেখিয়ে মিলছে রান্নার গ্যাস ! রাজস্থানে এমনটাই নাকি হচ্ছে

LPG shortage in Rajasthan

এবার পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব গিয়ে পড়েছে বিয়ে বাড়িতে। রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য নিমন্ত্রণপত্র জমা দিতে হচ্ছে জেলা সরবরাহ আধিকারিক দফতরে। এমনটাই খবর রাজস্থানে। ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা বিয়ের মরশুমের আগে এলপিজি গ্যাসের ঘাটতিতে চরম সমস্যায় পড়েছেন রাজস্থানের বহু পরিবার।

রীতি অনুযায়ী বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র ভগবান গণেশকে দেন রাজস্থানের মানুষজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, শুধুমাত্র গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য দ্বিতীয় নিমন্ত্রণপত্র জমা দিতে হচ্ছে জেলা সরবরাহ আধিকারিক (DSO) দফতরে। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পেতে হলে আবেদনপত্রের সঙ্গে বিয়ের কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এই প্রক্রিয়া অনুসরণ করলেও পর্যাপ্ত সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ। (LPG Shortage)

জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় সর্বোচ্চ ২টি এবং শহরাঞ্চলে ৩টি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বরাদ্দ করা হচ্ছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এত কম সিলিন্ডার নিয়ে কীভাবে একটি সম্পূর্ণ বিয়ের আয়োজন সম্ভব ?জয়পুরের এক আবেদনকারী বলেন, “গ্যাস এজেন্সিতে গেলে জানানো হয় ডিএসও অফিসে আবেদন করতে হবে। কিন্তু মাত্র ২–৩টি সিলিন্ডার দিয়ে কীভাবে বিয়ের সব ব্যবস্থা করা সম্ভব?”

US Sanctions Waiver: রাশিয়া-ইরানের থেকে তেল কেনার ছাড়ের মেয়াদ বাড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্র, ফের জ্বালানি সংকটে পড়বে ভারত ?

রাজ্যের বিভিন্ন ডিএসও অফিসে এখন ভিড় জমাচ্ছেন বিয়ের বাড়ির সদস্যরা। অনেকেই অসন্তোষ প্রকাশ করে জানাচ্ছেন, এই সীমিত বরাদ্দে রান্নাবান্না চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এদিকে, প্রশাসনের তরফে অতিথির সংখ্যা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে কয়লা বা কাঠের চুলা ব্যবহার করার কথাও বলা হচ্ছে। (LPG Shortage)

সব মিলিয়ে, আন্তর্জাতিক সংঘাতের সরাসরি প্রভাব যে সাধারণ মানুষের সামাজিক আয়োজনেও পড়তে পারে, রাজস্থানের এই পরিস্থিতি তারই স্পষ্ট উদাহরণ।


Exit mobile version