Site icon Hindustan News Point

LPG Supply Panic: এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির

lpg supply panic pm modi response

পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতার আবহে দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে অযথা আতঙ্ক না ছড়ানোর বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন। যা দেশের স্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।বৃহস্পতিবার দিল্লিতে এক সম্মেলনে যোগ দিয়ে এলপিজি নিয়ে উদ্বেগের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এলপিজি নিয়ে যে ধরনের গুজব বা আশঙ্কা ছড়ানো হচ্ছে, তার বেশিরভাগই বাস্তবের সঙ্গে মেলে না। বরং এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। রাজনীতির উর্ধ্বে এই সঙ্কটের মোকাবিল করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (LPG Supply Panic)

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার বিভিন্ন স্তরে নজর রাখছে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা যাতে স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতাল বা জরুরি পরিষেবার মতো ক্ষেত্রগুলিতে কোনও ঘাটতি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। (LPG Supply Panic)

এই প্রসঙ্গে কালোবাজারি বা মজুতদারির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ যদি পরিস্থিতির সুযোগ নিয়ে এলপিজি মজুত করে বা বাড়তি দামে বিক্রির চেষ্টা করলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর ভরসা রাখার পরামর্শও দিয়েছেন তিনি। (LPG Supply Panic)

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে আতঙ্কের কারণে অনেক জায়গায় মানুষ অতিরিক্ত এলপিজি বুকিং করছেন বা সিলিন্ডার মজুতের চেষ্টা করছেন। ফলে কিছু এলাকায় সাময়িক চাপ দেখা দিলেও প্রকৃত সরবরাহ সংকট বলে দেখার কারণ নেই। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন সংস্থা ও তেল বিপণন সংস্থাগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। (LPG Supply Panic)

প্রধানমন্ত্রী এ-ও বলেন, বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি কঠিন হলেও দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও যাতে সাধারণ মানুষের উপর তার প্রভাব কম পড়ে, সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান তিনি। (LPG Supply Panic)

অন্যদিকে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই জ্বালানি নিরাপত্তা নিয়ে আরও পরিকল্পনা করা উচিত ছিল। (LPG Supply Panic)


Exit mobile version