Site icon Hindustan News Point

Lucknow: দ্বাদশ শ্রেণির পড়ুয়ার বেপরোয়া গাড়ি চালানোর বলি ৬ বছরের শিশু, দুর্ঘটনায় আরও ৪ জখম

car accident 1

সঙ্গীনিকে সঙ্গে নিয়ে জয় রাইডে গিয়ে এক শিশুর প্রাণ কাড়ল দ্বাদশ শ্রেণির পড়ুয়া। জখম হলেন আরও চার জন। ঘটনায় শোকের ছায়া লখনউয়ের বানথারা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পড়ুয়ার গাড়ির ধাক্কায় ৬ বছরের দীক্ষাৎ প্যাটেলের মৃত্যু হয়। দুর্ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বানথরা এলাকায় কানপুর রোডে রাস্তায় অন্য গাড়িগুলি গতি নিয়ন্ত্রণ করেই চলছিল। তারই মাঝে বেপরোয়া গতিতে আসা ওই গাড়িটি প্রথমে পার্ক করে থাকা একটি বাইককে ধাক্কা দেয়। বাইক আরোহী ছিটকে পরেন। পরে পথচারীদের ধাক্কা মারে ছাত্রের গাড়িটি। গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর। গুরুতর জখম হন আরও চার জন। (Lucknow)

পুলিশ জানিয়েছে,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর,সন্ধ্যা ৬টা নাগাদ লখনউ থেকে কানপুরের দিকে যাচ্ছিল সুইফ্‌ট ডিজায়ার। হনুমান মন্দিরের কাছে চাটের দোকানের সামনে ভিড় ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে পথচারীদের ধাক্কা মারে। এরপর গাড়িটি গিয়ে ধাক্কা দেয় একটি দাঁড়িয়ে থাকা মোটরবাইক,একটি অটো এবং আশপাশের আরও কয়েকটি গাড়িতে। (Lucknow)


জখমদের নাম সাধনা পটেল,তাঁর মা মীনা দেবী (৬০),আরমান (১২) এবং ই-রিকশাচালক অবধ বিহারী (৪২)। সকলকেই উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় ৬ বছরের শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। দুর্ঘটনায় একটি অটো এবং মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। (Lucknow)

পুলিশ জানিয়েছে,দুর্ঘটনার পরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সঙ্গে থাকা মহিলা সহযাত্রীকে অন্যত্র নামিয়ে দিয়ে নিজে আত্মগোপনের চেষ্টা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম গৌরব সিং। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। (Lucknow)

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,অভিযুক্ত পড়ুয়া স্কুলের ফেয়ারওয়েল পার্টি থেকে ফেরার সময় গাড়ি নিয়ে‘জয়রাইড’-এ বেরিয়েছিল। বেপরোয়া গাড়ি চালানো ও নাবালকের গাড়ি চালানো-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে। (Lucknow)

এ দিকে,দেশজুড়ে জয়রাইড ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বাড়ছে বলেই মনে করছে পুলিশ। লখনউয়ের ঘটনার পাশাপাশি শুক্রবার বেঙ্গালুরুতেও ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। হস্কোটে এলাকায় দ্রুতগতির একটি গাড়ি প্রথমে বাইকে ধাক্কা মেরে পরে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইকচালকের। গাড়িতে থাকা ছ’জন কলেজ পড়ুয়াও প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, তাঁরাও ‘জয়রাইড’-এ বেরিয়েছিলেন। পরপর এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।


Exit mobile version