Site icon Hindustan News Point

Fine For Abusive Language: গালি দিলেই ৫০০ টাকা জরিমানা! মধ্যপ্রদেশের গ্রামে ‘ভদ্রতা আইন’-এ চমক

Fine For Abusive Language

মুখ ফসকালেই ফাইন আর না হলে হাতে ঝাড়ু! ভারতে এমন গ্রামও আছে, যেখানে মুখ সামলানো না গেলে পকেট সামলাতে হবে। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনই কড়া কিন্তু মজাদার নিয়ম চালু হয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার বোরসার গ্রামে। যেখানে গালিগালাজ মানেই এখন ‘ডাবল অপশন’, ৫০০ টাকা জরিমানা দিন, না হলে এক ঘণ্টা ঝাড়ু হাতে নেমে পড়তে হবে গ্রাম সাফ করতে। (Fine For Abusive Language )

কেন এই উদ্যোগ ? (Fine For Abusive Language ) গ্রামে ছোট-বড় সকলের মধ্যে অশালীন ভাষা ও গালিগালাজের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছিল। বিশেষ করে মা-বোনদের নিয়ে অপমানজনক মন্তব্য যেন কথাবার্তার অংশ হয়ে দাঁড়িয়েছিল। বারবার সতর্ক করা ও বোঝানো সত্ত্বেও কোনো পরিবর্তন না দেখে অবশেষে গ্রাম পঞ্চায়েত সর্বসম্মতিক্রমে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক পঞ্চায়েত বৈঠকে পাস হওয়া এই নিয়ম অনুসারে, যে কেউ খারাপ ভাষা ব্যবহার করলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে অথবা এক ঘণ্টা গ্রামের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হবে। গ্রাম জুড়ে ইতিমধ্যেই পোস্টার লাগানো হয়েছে “খারাপ ভাষা বললে ৫০০ টাকা জরিমানা অথবা বাধ্যতামূলক পরিচ্ছন্নতা কাজ”। (Fine For Abusive Language )

পঞ্চায়েতের উপপ্রধান বিনোদ শিন্ডে জানিয়েছেন, “শুধু বড়রা নয়, শিশুরাও এই অশালীন ভাষা শিখে ফেলছিল। গ্রামে শালীনতা ও ভদ্রতা ফিরিয়ে আনতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”নিয়ম চালু হওয়ার পর ইতিমধ্যে তার বেশ ভালো প্রভাব দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা জয়শ্রী বলেন, “এখন কেউ ঝগড়া শুরু করলেই অন্যরা তাকে সাবধান করে দেয় ‘দেখে বলুন, না হলে ৫০০ টাকা!’ ফলে ঝগড়া শুরু হওয়ার আগেই থেমে যাচ্ছে। শিশুরাও এখন খারাপ কথা বলার আগে দু’বার ভাবছে, কারণ খেলা ছেড়ে তখন ঝাড়ু নিয়ে নামতে হবে।”

কেউ গালিগালাজ করছে কিনা সেটা দেখার জন্য গ্রামের কিছু মানুষ কড়া নজরদারি চালাচ্ছেন। তাদের নজর এডিয়ে গালিগালাজ দেওয়া সম্ভবই নয়। গ্রামবাসীরা মনে করছেন শুরুর দিকে কড়াকড়ি করার ফলে অনেকেই কথায় কথায় গালিগালাজ করার অভ্যাস ত্যাগ করবেন যেটা আখেরে সমাজের মঙ্গল। (Fine For Abusive Language )

গ্রামবাসীদের মতে, এই নিয়ম শুধু শাস্তির ভয় নয়, একটি শক্তিশালী সামাজিক বার্তাও দিচ্ছে। ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলাচ্ছে, বাড়ছে সম্মান ও ভদ্রতা। যেখানে দেশ জুড়ে ভাষার অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে মধ্যপ্রদেশের বোরসা গ্রামের এই ‘লাইভ এক্সপেরিমেন্ট’ অন্য গ্রামগুলির জন্যও একটি উদাহরণ হয়ে উঠতে পারে। গ্রামবাসীদের দাবি, তাদের দেখানো পথে যেন রাজ্য তথা দেশের বাকি গ্রামও হাঁটে।

আরও পড়ুন: VASTU Gangajal : প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রাখছেন? নিজেই ডেকে আনছেন বিপদ


Exit mobile version