Site icon Hindustan News Point

Man in Burqa: ব্যস্ত সময়ে বোরখা পরে মহিলা কামরায় পুরুষ, লোকাল ট্রেনে শোরগোল

Man in Burqa

মুম্বইয়ের লোকাল ট্রেনে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বোরখা পরে এক ব্যক্তি মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় প্রবেশ করে যাত্রা করেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রেল সুরক্ষা বাহিনী (RPF) অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। Man in Burqa

ঘটনাটি ঘটে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি)। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এর দিকে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ে ট্রেনের মহিলা কামরার যাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হয় এক বোরখা পরিহিত যাত্রীকে ঘিরে। ওই যাত্রীর আচরণ স্বাভাবিক মনে না হওয়ায় কয়েকজন মহিলা তাঁকে প্রশ্ন করেন। কথাবার্তার মাঝেই তারা বুঝতে পারেন, বোরখা পরা ওই ব্যক্তি আসলে একজন পুরুষ।

এই ঘটনার সময় কামরার ভেতরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন যাত্রী পুরো বিষয়টি মোবাইলে রেকর্ড করেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মহিলারা অভিযুক্তকে ঘাটকোপার স্টেশনে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললে, ট্রেন থামার আগেই সেই ব্যাক্তি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। এরপর সে পাশের প্ল্যাটফর্মে গিয়ে কারজাতগামী আরেকটি লোকাল ট্রেনে উঠে পালিয়ে যায়। Man in Burqa

ঘাটকোপার স্টেশনে নেমে ওই মহিলা যাত্রীরা ঘটনার কথা স্থানীয় পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীকে জানান। এরপরই RPF ও পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। স্টেশন ও আশপাশের এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি। মুলান্দ স্টেশনে কারজাতগামী ট্রেনটি তল্লাশি করা হয়, তবে তার আগেই অভিযুক্ত ট্রেন থেকে নেমে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

রেল সুরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্ট অনুযায়ী মহিলা সংরক্ষিত কামরায় অবৈধভাবে প্রবেশ ও যাত্রা করার অভিযোগে FIR দায়ের করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনা মুম্বই লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নজরদারি আরও কড়া করা হবে।


Exit mobile version