---Advertisement---
lifezone nursing home

Mathura Road Accident: এক মুহূর্তে সব শেষ, বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে

February 19, 2026 5:17 PM
Mathura Road Accident
---Advertisement---

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলে গেল তরতাজা চার তরুণের প্রাণ। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের মথুরায়। পুলিশ সূত্রে খবর,মর্গরা থানার নাগলা দেভিয়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে যায়,যাতে তারা মারা যায়।

পুলিশ জানায়,নিহতেরা সবই মাহাভান এলাকার বাসিন্দা। তারা রাজস্থানের ডিগেতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে যাচ্ছিলেন। গাড়িটি মহাভান থেকে গোবরধন বাইপাস হয়ে ডিগের পথে যাচ্ছিল। রাতে দ্রুতগতি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এক সিমেন্টের ট্যাঙ্কে ধাক্কা মারে,এরপর গাড়িটি ৬ মিটার দূরে গভীর কুয়োয় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত সাহায্য করতে চেষ্টা করলেও তারা গাড়ির ভিতর থেকে সবাইকে জীবিত বের করতে পারেনি। পরে পুলিশ, প্রশাসনের কর্মীরা ক্রেনের সহায়তায় গাড়িটিকে উদ্ধার করে। চারজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানিয়েছে সে রাজ্যের প্রশাসন।Mathura Road Accident

নিহতদের পরিচয়পত্র খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই জানা যায় নিহতদের মধ্যে ছিলেন রাহুল (২৩),অমিত (২২),মোহিত (২১) এবং আরও এক অজ্ঞাত পরিচয়ের যুবক। যে তিনজনের পরিচয় মিলেছে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তারা প্রত্যেকেই বন্ধুদের সঙ্গে মিলে ওই বিয়েতে যাচ্ছিল। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। নিহত চার জনের মধ্যে ২ জন আইনের ছাত্র।

পুলিশ দেহগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে বিশদে তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সেইসঙ্গে রাতের বেলায় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।Mathura Road Accident


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment