Site icon Hindustan News Point

আচমকা ডাউন Facebook, Instagram, Whatsapp, বিপাকে ব্যবহারকারীরা

Meta Outage

শুক্রবার, ১২ জুন আচমকাই বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে মেটা (Meta)-র একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্ম। Facebook, Instagram, WhatsApp এবং Messenger এ একযোগে সমস্যা দেখা দেওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন। কয়েক মিনিটের মধ্যেই অনলাইন আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্মগুলিতে অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। মোট ৭,৫০০ রও বেশি অভিযোগ নথিভুক্ত হয় বলে জানা গিয়েছে। (Meta Outage)

সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েন Facebook এবং Messenger ব্যবহারকারীরা। বহু মানুষ জানান, হঠাৎ করেই তাঁদের অ্যাকাউন্ট থেকে লগ-আউট করে দেওয়া হয়। পুনরায় লগ-ইন করার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘Unexpected Error Occurred’ বার্তা দেখা যায়। আবার কারও ক্ষেত্রে সম্পূর্ণ সাদা বা ফাঁকা স্ক্রিন দেখাচ্ছিল, ফলে পরিষেবা ব্যবহার করাই সম্ভব হচ্ছিল না। (Meta Outage)

Instagram-এও একই ধরনের সমস্যা দেখা যায়। বহু ব্যবহারকারী অভিযোগ করেন, তাঁদের ফিড রিফ্রেশ হচ্ছিল না। মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে ‘Something Went Wrong’ বার্তা ভেসে উঠছিল। অনেকের ক্ষেত্রে কোনও কনটেন্টই লোড হচ্ছিল না। (Meta Outage)

অন্যদিকে WhatsApp ব্যবহারকারীদের একাংশ জানান, বার্তা পাঠানো ও গ্রহণে দেরি হচ্ছিল। কারও কারও ক্ষেত্রে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থাই ব্যাহত হয়। (Meta Outage)

মেটার সমস্যা বোঝার জন্য বহু ব্যবহারকারী ভিড় জমান X-এ (সাবেক Twitter)। সেখানে মুহূর্তের মধ্যে শুরু হয় আলোচনা। ব্যবহারকারীরা নিজেদের সমস্যার স্ক্রিনশট, ত্রুটির বার্তা এবং অভিজ্ঞতা ভাগ করে নিতে থাকেন।

CyberVeazous Victor Artist নামে এক ব্যবহারকারী Messenger-এ সমস্যার স্ক্রিনশট পোস্ট করে নিজের ভোগান্তির কথা জানান। অন্যদিকে FlameKaizerx নামে এক নেটিজেন বিষয়টি নিয়ে রসিকতা করে লেখেন, “Instagram ব্যবহারকারীরা এখন— WiFi চেক , ফোন রিস্টার্ট না করে , নিশ্চিত হতে X-এ যাওয়া দরকার বা উচিত ।” (Meta Outage)

যদিও এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার তরফে তাৎক্ষণিকভাবে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবু অল্প সময়ের মধ্যেই বিষয়টি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। যদিও বেশিক্ষণ বিভ্রাট ছিল না, দ্রুত সেটির সমাধান করা হয়। (Meta Outage)

আরও পড়ুন :- FIFA-র গানে ভারতীয় ছোঁয়া, বিশ্বকাপ ২০২৬-এর অ্যালবামে কোরিওগ্রাফি রাজিত দেবের


Exit mobile version