Site icon Hindustan News Point

Most expensive Registration Plate: এক নিলামে ২.৮ কোটি, বিশাল অংকের বিনিময়ে বিক্রি হল গাড়ির রেজিস্ট্রেশন প্লেট

গাড়ির নম্বর প্লেটের দাম ২.৮ কোটি টাকা!! গাড়ি নয়, শুধুই গাড়ির নম্বর প্লেট। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একজন ব্যবসায়ী কিরণ কলিপাকুলা। এই বিশাল অংকের টাকার বিনিময়ে তিনি হয়েছেন ভারতের সবথেকে দামি রেজিস্ট্রেশন নম্বর প্লেটের মালিক।

স্রোতের বিপরীতে গিয়ে, নিজের পরিচয় সবার থেকে আলাদা করে তুলে ধরতে কমবেশি সকলেই ভালোবাসে। সেই পথেই হাঁটলেন তিনি। একটি নিলামে, ২. ৮ কোটি টাকা ব্যয় করে প্রিমিয়াম রেজিস্ট্রেশন নম্বর ‘DCC 0001’ করলেন নিজের অধীনস্ত। তাঁর কেনা রেজিস্ট্রেশন প্লেটটির আসল দাম ৬ লক্ষ টাকা। সেইটিই মিস্টার কলিপাকুলা নিজের মারুতি সুজুকি ইগনিস গাড়ির জন্যে কিনলেন ২. ৮ কোটিতে। এই টাকার অংকে সহজেই চলে আসতো একটি বিলাসবহুল গাড়ি।

জানা গিয়েছে, এই ‘DCC 0001’ নম্বর প্লেটটির মালিক ছিলেন বিগ টয়েজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক যতীন আহুজা। বিলাসবহুল গাড়ির ক্রয়-বিক্রযয়ের সঙ্গে জড়িত এই বিগ টয়েজ সংস্থাটি। বিগ টয়েজের নতুন নিলাম ঘর উদ্বোধন হওয়ার সময় সময় এই রেজিস্ট্রেশন প্লেটটির বিক্রয় অনুষ্ঠিত হয়। আহুজার রেজিস্ট্রেশন প্লেটের দাম শুনে অনেকেরই চোখ কপালে ওঠে। সেই নিলামে সকলকে অবাক করে প্লেটটির জন্য কলিপাকুলা রাখে ২.৮ কোটি টাকার অফার।

প্রসঙ্গত, এর আগে সবথেকে দামি রেজিস্ট্রেশন প্লেটের জায়গা অধিকার করেছিল ‘HR88B8888’। প্লেটটি গত বছরের নভেম্বর মাসে ১.৭ কোটি টাকায় নিলাম হয়। তবে এই ‘DCC0001’ পূর্ববর্তী রেকর্ডের দ্বিগুণ মূল্যে বিক্রি হয়েছে। যা পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

Exit mobile version