Site icon Hindustan News Point

চলছে পরীক্ষা, নিজের সূচি ভেঙে বিমানবন্দরেই অপেক্ষা, মন জিতলেন প্রধানমন্ত্রী

Narendra Modi

ক্ষমতা নয়, দায়িত্বের নজির! NEET-UG 2026 পুনঃপরীক্ষায় অংশ নিতে যাওয়া লক্ষাধিক পরীক্ষার্থীর যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই দিল্লি বিমানবন্দরে পৌঁছে নিজের গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

দিল্লি বিমানবন্দরে পৌঁছেও সঙ্গে সঙ্গে নিজের বাসভবনের উদ্দেশে রওনা হলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার NEET-UG 2026 পুনঃপরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয় এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই (Narendra Modi) তিনি বিমানবন্দরেই কিছু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী (Narendra Modi) দুপুর প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামেন। এদিন NEET-UG 2026 পুনঃপরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ২টো। সেই সময় রাজধানীর বিভিন্ন রাস্তায় পরীক্ষার্থীদের ব্যাপক যাতায়াতের কথা মাথায় রেখেই তিনি বিমানবন্দর থেকে বেরোনোর সময় পিছিয়ে দেন।

প্রধানমন্ত্রী ওডিশা এবং পশ্চিমবঙ্গ সফর শেষে দিল্লিতে ফিরছিলেন। দু’দিনের এই সফরে তিনি একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেন। রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “কারও কাছে ক্ষমতা মানে বিশেষ সুবিধা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষমতা মানে দায়িত্ব। NEET পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেই কারণে বিমানবন্দরে অপেক্ষা করার সিদ্ধান্ত তাঁর জনমুখী নেতৃত্বেরই পরিচয়।”

জোড়া শতরানেও ব্রাত্য জয়সওয়াল! রোহিতদের ওপর ভরসা রাখল BCCI, ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা

এদিকে, দেশ জুড়ে শুরু হয়েছে NEET-UG 2026 পুনঃপরীক্ষা। প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত NEET-UG 2026 পরীক্ষাটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে বাতিল করা হয়েছিল। সেই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ, আইনি লড়াই এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও উঠেছিল।

পুনঃপরীক্ষাটি বিকেল ২টো থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৫৫১টি শহরে মোট ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রে এবং বিদেশে ১৪টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

NTA জানিয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়েছে। পরীক্ষাকক্ষগুলিতে সিসিটিভি নজরদারি চালু রাখা হয়েছে এবং অসদুপায় রুখতে ECIL ও BEL-এর সরবরাহ করা সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে।

এছাড়া প্রতিটি পরীক্ষাকক্ষে দু’জন করে ইনভিজিলেটর এবং প্রতিটি কেন্দ্রে ১০ জনেরও বেশি আধিকারিক মোতায়েন করা হয়েছে। NTA-র দাবি, পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং পরীক্ষার্থী-বান্ধব করে তুলতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ISL ২০২৬-২৭ মরশুম শুরু ৪ সেপ্টেম্বর? আগামী সপ্তাহেই হতে পারে লিগের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত


Exit mobile version