রাতের আকাশে উড়ে চলা বিমানের জানলা দিয়ে নিচে তাকালে সাধারণত দেখা যায় অন্ধকারে ঢাকা শহর, দূরের আলোর বিন্দু। কিন্তু সম্প্রতি এক বিরল দৃশ্য চোখে পড়ল যাত্রীদের—অন্ধকারের বুক চিরে যেন টানা এক উজ্জ্বল আলোর রেখা। সেটাই ভারত-পাকিস্তান সীমান্ত। সেই মুহূর্তের (Viral Video) ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইন্ডিগোর পাইলট ক্যাপ্টেন প্রদীপ কৃষ্ণান।
রাতের একটি উড়ানের সময় ককপিট থেকে তোলা (Viral Video) ভিডিয়োতে দেখা যায়, নিচে বিস্তীর্ণ জমির মাঝখান দিয়ে চলে গেছে লম্বা হলুদাভ আলোর সারি। চারপাশ অন্ধকার হলেও সীমান্ত যেন আলোর ভাষায় নিজের উপস্থিতি সরাসরি জানান দিচ্ছে। যাত্রীদের উদ্দেশে ক্যাপ্টেন কৃষ্ণান বলেন, “লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বিমানের বাইরে তাকালে হয়তো বিশ্বের অন্যতম সংবেদনশীল ও কঠোরভাবে সুরক্ষিত—ভারত ও পাকিস্তানের সীমান্ত—এক ঝলক দেখতে পাবেন।”
(Viral Video) ভাইরাল হওয়া এই ভিডিয়োতে ধরা পড়ে ঐতিহাসিক র্যাডক্লিফ লাইনের সেই অংশ, যেখানে সীমান্ত চিহ্নিত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে অসংখ্য ফ্লাডলাইট, বর্ডার পোস্ট ও নজরদারি অবকাঠামো। কয়েক হাজার ফুট ওপরে থেকে সেই আলোকরেখা যেন দুই দেশের মাঝখানে আঁকা এক নিঃশব্দ বিভাজন।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, “অনেকে বলেন, মহাকাশ থেকেও রাতের বেলায় ভারত-পাকিস্তান সীমান্ত দেখা যায়—অন্ধকারের মধ্যে জ্বলজ্বলে আলোর এক রেখা।” আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয় নেটিজেনদের আবেগ, বিস্ময় আর নানা প্রতিক্রিয়া।
কেউ লিখেছেন, “দুই পাশেই সুন্দর মানুষ, মাঝখানে শুধু ইতিহাস আর রাজনীতির দূরত্ব।” কেউ আবার মজা করে বলেছেন, “এই আলোর বিলটা কে দেয়?” আবার অনেকে পাইলটের এই বিরল মুহূর্ত ভাগ করে নেওয়ার প্রশংসাও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) এই ভিডিয়ো শুধুমাত্র সীমান্তের কড়া নিরাপত্তার ছবি তুলে ধরে না বরং তুলে ধরে এক অন্য অনুভূতির গল্প। এত কাছে থেকেও কত দূরে থাকা যায়, আর আলো দিয়ে টানা এই একটি রেখা কত ইতিহাস, স্মৃতি আর বাস্তবতার কথা মনে করিয়ে দেয়।
NEET-কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনা, গ্রেফতার পুণের অধ্যক্ষ, মোট ১১ গ্রেফতার

