Site icon Hindustan News Point

Nitin Nabin: সোমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, মঙ্গলে BJP-র সভাপতির দায়িত্বে নীতীন নবীন

nitin nabin

বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে শপথ নিলেন নীতীন নবীন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হন বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য। পাঁচ বারের বিজেপি বিধায়ক ৪৫ বছরের নিতিন নবীন। নীতীনই হলেন বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি। কম বয়সীদের মধ্যে এর আগে ৪৯ বছর বয়সে অমিত শাহ দলের পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন।

দলীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের নতুন সভাপতিকে বরণ করে মোদি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড়ো রাজনৈতিক দলের সভাপতিকে ১০০ শতাংশ গণতান্ত্রিক পদ্ধতিতে বেছে নেওয়া হয়েছে। জনসেবা আর রাষ্ট্রসেবার উপর ভিত্তি করেই চলে আমাদের সংগঠন। আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে বিপুল উচ্চতায় পৌঁছেছে। জে পি নাড্ডার নেতৃত্বে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত বিজেপি নিজেদের হাত শক্ত করেছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি বিজেপির একজন কার্যকর্তা। আর নীতীন নবীন তার বস।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এতদিন নীতীনকে দল যে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে তা পালন করেছেন। নীতীন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর বর্তমানে এআই ব্যবহার করছেন। বিজেপি এক সংস্কার, এক পরিবার। এই দলে মেম্বারশিপের থেকে বেশি রিলেশনশিপ রয়েছে। নেতৃত্ব বদলায় কিন্তু দিশা বদলায় না। পশ্চিমবঙ্গ ও তেলঙ্গনায় বিজেপি মানুষের কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। অনেকদিন ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। সেই ট্রেন্ডও ভেঙে দিয়েছে বিজেপি। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারে আগের থেকে বেশি ভোটট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গত দেড়-দু বছরে বিজেপির উপর মানুষের ভরসা আরও বেড়েছে। বিধানসভা থেকে শুরু করে সর্বত্র বিজেপির স্ট্রাইক রেট আগের থেকে বেশি।’ তিনি নিতিনের সামনে দাঁড়িয়ে বলেন – আমাদের আদর্শ হল নিজের থেকে দল বড় ও দলের থেকে দেশ বড়।

নীতীন নবীনের জন্ম ঝাড়খণ্ডের রাঁচিতে। তাঁর বাবা প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিনহা ছিলেন বিজেপির বর্ষিয়ান নেতা। বিহার বিধানসভায় পাটনা পশ্চিম কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

Exit mobile version