Site icon Hindustan News Point

Noida Labour Protest: নয়ডা শ্রমিক বিক্ষোভে বড় সাফল্য পুলিশের, তামিলনাড়ু থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড

Noida Labour Protest

নয়ডায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনার জেরে মূল অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ তল্লাশির পর তামিলনাড়ু থেকে তাকে পাকড়াও করা হয়েছে। অভিযুক্তের নাম আদিত্য আনন্দ। (Noida Labour Protest)

শ্রমিকদের ন্যায্য বেতন ও কাজের নির্দিষ্ট সময়ের দাবিতে সম্প্রতি শ্রমিকরা নয়ডায় বিক্ষোভ দেখান। সেটা ক্রমে হিংসাত্মক চেহারা নেয়। ঘটনার পর থেকে মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।কয়েক দিন আগে নয়ডার একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ আচমকাই জোরদার আকার ধারণ করে। শ্রমিকদের বিক্ষোভের কারণ ছিল কর্ম পরিবেশ, মজুরি ও অন্যান্য দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ। সেই ক্ষোভের বিস্ফোরণ ছিল আন্দোলন। অভিযোগ, এই বিক্ষোভকে সংগঠিত ও উস্কে দেওয়ার পিছনে মূল ভূমিকা ছিল ধৃত ব্যক্তির। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। (Noida Labour Protest)

ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল। তাকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তদন্তে নেমে প্রযুক্তির সাহায্যে তার গতিবিধি ট্র্যাক করা হয়। অবশেষে তামিলনাড়ুর একটি এলাকায় তার খোঁজ মেলে। এরপরই স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে নয়ডায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, ধৃতকে জেরা করে বিক্ষোভের নেপথ্যে থাকা পুরো চক্র সম্পর্কে আরও তথ্য মিলতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলির একাংশ এই গ্রেফতারিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে, তবে প্রশাসন জানিয়েছে যে তারা আইন মেনেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতেও নেওয়া হবে। (Noida Labour Protest)

বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও, যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।


Exit mobile version