Site icon Hindustan News Point

ওলা-উবেরের দিন শেষ, বাজার কাঁপাতে হাজির ‘Bharat Taxi’

bharat taxi

ভারতের ক্যাব বুকিং বাজারে নতুন সংযোজন। দীর্ঘদিন ধরে জল্পনার পর অবশেষে দেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ‘ভারত ট্যাক্সি’ (Bharat Taxi)। ওলা ও উবেরের মতো প্রতিষ্ঠিত সংস্থার বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরছে এই দেশীয় ক্যাব বুকিং অ্যাপ। সংস্থার দাবি, তাদের লক্ষ্য একদিকে যেমন যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় পরিষেবা দেওয়া, তেমনই ড্রাইভারদের আয়ের উপর বিশেষ নজর দেওয়া এবং উপার্জনের পরিকাঠামো শক্ত করা। (Bharat Taxi)

দেশীয় উদ্যোগে নতুন নাম, ক্যাব বুকিং বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী

‘ভারত ট্যাক্সি’ একটি নতুন ক্যাব বুকিং অ্যাপ, যেখানে ক্যাবের পাশাপাশি অটো এবং বাইক বুকিংয়ের সুবিধাও থাকছে। সংস্থার বক্তব্য, এই অ্যাপের মাধ্যমে ভারতীয় চালকদের আয়ের সুযোগ বাড়ানো হবে এবং তাঁদের উপর আর্থিক চাপ কমানো হবে। বিশেষ করে ‘জিরো কমিশন’ এবং ‘সার্জ প্রাইসিং’ রাখা হবে না। (Bharat Taxi)

দিল্লি-এনসিআর থেকে শুরু, পাইলট প্রকল্পে প্রথম ধাপ

প্রাথমিক ভাবে ‘ভারত ট্যাক্সি’ তাদের পাইলট পরিষেবা শুরু করেছে দিল্লি-এনসিআর এলাকায়। সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে পরিষেবার মান, যাত্রীদের প্রতিক্রিয়া এবং চালকদের অংশগ্রহণের হার যাচাই করা হবে। এরপর ধাপে ধাপে পরিষেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে। (Bharat Taxi)

কলকাতা সহ একাধিক শহরে পরিষেবা বিস্তারের পরিকল্পনা

সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের আরও একাধিক শহরে পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে—মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কলকাতা । তবে কবে থেকে কোন শহরে পরিষেবা শুরু হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। (Bharat Taxi)

অমিত শাহের উদ্বোধন

‘ভারত ট্যাক্সি’ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মে চালকদের— যাঁদের ‘সারথি’ বলা হচ্ছে— তাঁরাই হবেন মালিক। (Bharat Taxi)

প্লে স্টোর ও অ্যাপ স্টোরে ফ্রি ডাউনলোড

‘ভারত ট্যাক্সি’ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে— গুগল প্লে স্টোরে (অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য) ও অ্যাপল অ্যাপ স্টোর (আইফোন ব্যবহারকারীদের জন্য) থেকে। (Bharat Taxi)

এক অ্যাপেই ক্যাব-অটো-বাইক বুকিং, যাত্রার বিকল্প বাড়ছে

এই অ্যাপের মাধ্যমে একাধিক পরিষেবা পাওয়া যাবে। যেমন—ক্যাব বুকিং, অটো বুকিং, বাইক বুকিংঅর্থাৎ, একই প্ল্যাটফর্মে একাধিক যানবাহন বুক করার সুবিধা মিলবে। (Bharat Taxi)

ওলা-উবেরের থেকে ‘ভারত ট্যাক্সি’ কতটা আলাদা?

‘ভারত ট্যাক্সি’ দাবি করেছে, তারা চালকদের থেকে কোনও কমিশন নেবে না। যেখানে ওলা ও উবের সাধারণত চালকদের আয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন কেটে নেয়, সেখানে ‘ভারত ট্যাক্সি’ চালু করছে ভিন্ন ব্যবস্থা।সংস্থার মতে, কমিশনের বদলে চালকদের থেকে নেওয়া হবে মাত্র ৩০ টাকা দৈনিক ফি। ফলে চালকদের আয় বাড়তে পারে বলেই আশা। (Bharat Taxi)

সার্জ প্রাইসিং’ নেই, ভিড়ের সময়েও ভাড়া থাকবে নিয়ন্ত্রিত।

ওলা-উবেরের ক্ষেত্রে ‘পিক আওয়ারে’ বা চাহিদা বাড়লে ভাড়া অনেকটাই বেড়ে যায়, যাকে বলা হয় ‘সার্জ প্রাইসিং’। কিন্তু ‘ভারত ট্যাক্সি’ জানিয়েছে, তারা সার্জ প্রাইসিং চালু করবে না। ফলে বৃষ্টি, উৎসব কিংবা অফিস টাইমে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে না বলেই সংস্থার দাবি। (Bharat Taxi)

কম ভাড়ার প্রতিশ্রুতি, যাত্রীদের জন্য বড় স্বস্তি

সংস্থার দাবি অনুযায়ী, ‘ভারত ট্যাক্সি’-তে ওলা-উবেরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম ভাড়া হতে পারে। এই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হলে যাত্রীদের কাছে এটি বড় বিকল্প হয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। (Bharat Taxi)

আঞ্চলিক ভাষার সুবিধা, আরও বেশি মানুষের নাগালে পরিষেবা

অ্যাপটিতে শুরু থেকেই একাধিক ভারতীয় ভাষার সুবিধা রাখা হয়েছে। ফলে ইংরেজিতে স্বচ্ছন্দ নন এমন যাত্রী ও চালকদের জন্যও পরিষেবা গ্রহণ করা সহজ হবে। (Bharat Taxi)

চালকদের জন্য বিমা থেকে অবসর সঞ্চয়— একাধিক বাড়তি সুবিধা‘ভারত ট্যাক্সি’-তে যুক্ত চালকদের জন্য থাকছে একাধিক সুবিধা। যেমন—৫ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা।৫ লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্যবিমা। অন্যান্য অ্যাপের সঙ্গেও কাজ করার স্বাধীনতা, অবসর সঞ্চয়ের সুবিধা, পৃথক ড্রাইভার সাপোর্ট সিস্টেম। এই সুবিধাগুলি চালকদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের। (Bharat Taxi)

ওলা-উবেরের আধিপত্যে কি ধাক্কা দিতে পারবে দেশীয় অ্যাপ?

বিশেষজ্ঞদের মতে, ‘ভারত ট্যাক্সি’ যদি সত্যিই কম ভাড়া, ‘সার্জ প্রাইসিং’ না থাকা এবং চালকদের কমিশনমুক্ত ব্যবস্থার প্রতিশ্রুতি বজায় রাখতে পারে, তা হলে বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে পরিষেবার মান, পর্যাপ্ত গাড়ি এবং দ্রুত বুকিং-এর সুবিধা এইসবের মানদন্ডের উপরই দাঁড়িয়ে রয়েছে এই অ্যাপের সফলতা কিংবা বিফলতার মাপকাঠি। (Bharat Taxi)

সব মিলিয়ে নতুন সম্ভাবনা, ক্যাব বুকিং বাজারে নতুন মোড়দেশীয় উদ্যোগে তৈরি ‘ভারত ট্যাক্সি’ চালক-সহায়ক মডেল এবং কম ভাড়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে। দিল্লি-এনসিআরে পাইলট পরিষেবা শুরু হলেও আগামী দিনে কলকাতা-সহ দেশের বিভিন্ন মহানগরে পরিষেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে। এখন দেখার বিষয়, বাস্তবে এই অ্যাপ কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে এবং ওলা-উবের বা অন্যান্য ক্যাপ বুকিং অ্যাপ এর বাজারে কতটা চাপ তৈরি করতে সক্ষম হয়। (Bharat Taxi)


Exit mobile version