বিতর্কে বিহার সরকার। সম্প্রতি বিহার সরকার জানিয়েছে, শহরাঞ্চলে রাস্তার ধারের বা খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি করা যাবে না। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, ‘এখন থেকে শুধু লাইসেন্সপ্রাপ্ত দোকানেই মাছ-মাংস বিক্রি করা যাবে, খোলা বাজারে বিক্রি করা যাবে না’।
সরকারি সূত্রে জানানো হয়েছে, শহরের ফুটপাত, রাস্তার পাশে বা খোলা জায়গায় মাছ ও মাংস বিক্রি সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য ঝুঁকিপূর্ণ। এসব পরিবেশে মাংস বিক্রি মারাত্মক সমস্যাও তৈরি করছে। তাই স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিকদের স্বাস্থ্যের উন্নতি আনার উদ্দেশ্যে এই নতুন নীতি গ্রহণ হয়েছে। তিনি আরও বলেন, ‘নতুন এই নিয়ম বাস্তবায়নের জন্য নির্দেশিকা তৈরি করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী যে কোনও পরিবেশে মাংস খোলাভাবে রাখা বা প্রদর্শন করা যাবে না’।Openly Meat Selling
তিনি আরও সতর্ক করে বলেছেন, যারা এই নতুন বিধি অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যের সব পৌরসভা ও শহুরে এলাকায় প্রযোজ্য হবে। সরকারি বক্তব্যে বলা হয়েছে, খোলা জায়গায় মাছ-মাংস রেখে বিক্রি করলে ধুলো, মাছি বসে যায় এবং খাদ্যের গুণমান ও নিরাপত্তা উভয়ই হুমকির মুখে পড়ে।
রাজ্যের কিছু বাসিন্দা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এর ফলে শহরের রাস্তাঘাটও পরিষ্কার থাকবে। তবে কিছু খুচরা ব্যবসায়ী উদ্বিগ্ন, তারা বলছেন লাইসেন্স প্রক্রিয়া ও অতিরিক্ত ব্যয় এর ঝামেলা তাদের পক্ষে নেওয়া সম্ভব নয়।
এই সিদ্ধান্তকে বিহারের পরিচ্ছন্নতা অভিযানের একটি বড় অংশ হিসাবেও ব্যাখ্যা করা হচ্ছে, যেখানে দীর্ঘদিন ধরে রাস্তার ধারের অবৈধ দোকান ও বিক্রয় কেন্দ্রগুলি সরিয়ে শহুরে পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। এখন দেখার বিষয় কবে থেকে এই নিয়ম পাকাপাকিভাবে কার্যকর হয় এবং আদৌও সব বিক্রেতারা এই নিয়ম পালন করেন কিনা।Openly Meat Selling

