Site icon Hindustan News Point

PM Modi’s X Post: প্রথম দফার নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে বার্তা মোদির, কী জানালেন তিনি?

PM Modi's X Post

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ১৬ জেলার মোট ১৫২ কেন্দ্রে ভোট। আর দিনের শুরুতেই ভোটারদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক কী জানালেন তিনি?

আজ, ২৩ এপ্রিল ২০২৬ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এবার শুরু থেকেই বাংলা দখলে মরিয়া বিজেপি। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের আগে একাধিকবার বাংলায় প্রচারে এসেছেন তাঁরা, পরিবর্তনের ডাকও দিয়েছেন। এবার ভোটের দিন সকালেই এক্স হ্যান্ডেলে বাংলার জনগণের উদ্দেশ্যে বার্তা নরেন্দ্র মোদির। তিনি জানিয়েছেন- “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি, আপনারা পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার বিনীত আবেদন- আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।” (PM Modi’s X Post)

উল্লেখ্য, SIR এর পর বঙ্গে প্রথম নির্বাচন। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদে। রাজ্যের কোথাও নির্বাচন চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। প্রথম দফার ভোট উপলক্ষ্যে সকল প্রার্থীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে কমিশন। কমিশনের নির্দেশ, সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনও প্রার্থীই। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে, নির্দেশ কমিশনের।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলির সামনে লম্বা লাইন। বঙ্গের মানুষ যে স্বতঃস্ফূর্তভাবেই গণতন্ত্রের এই উৎসবে সামিল হচ্ছেন সেই ছবি কার্যত স্পষ্ট। দিনের শেষে ভোটের হারই বলে দেবে প্রধানমন্ত্রীর বার্তায় কতটা সাড়া দিলেন বঙ্গবাসী। (PM Modi’s X Post)

TMC-CPM Clash: প্রথম দফার ভোটের আগের রাতে উত্তেজনা, তৃণমূল-বাম সংঘর্ষে উত্তপ্ত ডোমকল


Exit mobile version