Site icon Hindustan News Point

PM Narendra Modi: ‘মহিলা সংরক্ষণ বিল’ পাস করতে পারেনি সরকার, বিরোধীদের তোপ দেগে ক্ষমা চাইলেন মোদী

PM Narendra Modi

দেশের মহিলাদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল সংসদে পাস করাতে না পারার জন্য তিনি ক্ষমা চান। একই সঙ্গে এই বিল পাস না হওয়ায় কংগ্রেস, টিএমসি, ডিএমকে, সমাজবাদী পার্টিদের কাঠগড়ায় দাঁড় করালেন। মহিলা সংরক্ষণের বিরোধিতা করে বিরোধী দলগুলি ‘পাপ’ করেছে বলে তোপ মোদীর।

গতকাল সংসদে মহিলা সংরক্ষণ বিল বা ১৩১ তম সংবিধান সংশোধনী বিল পাস না হওয়ার পর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এদিন প্রধানমন্ত্রী ভাষণের শুরুতেই দেশের মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নেন। গতকালের বিল পাস না হওয়ার জন্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙ্গুল তুললেন মোদী। (PM Narendra Modi)

নরেন্দ্র মোদী বলেন, ‘গতকাল দেশের সকল মহিলাদের চোখ ছিল সংসদের দিকে। সেখানে বিল পাস না হওয়ার আনন্দে হাততালি দিচ্ছিলেন বিরোধীরা।’ তিনি জানান, দেশের নারীরা যখনই জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই বিরোধীদের দেখবেন তখনই তাদের মনে পড়বে এরাই মহিলা সংরক্ষণ বিল পাস করতে না দিয়ে দেশের মহিলাদের উড়ানকে আটকে দিয়েছিল। তাঁর কথায়, ‘কংগ্রেস, ডিএমকে, টিএমসি ও সমাজবাদী পার্টির স্বার্থপরতার জন্য দেশের নারীশক্তির উন্নয়নকে ভুগতে হলো।’

মহিলাদের কাছে অপরাধী বিরোধীরা, এমনটাই মনে করে মোদী। তাঁর অভিযোগ, ‘বিরোধীদের মুখোশ খুলে গেছে। গতকাল সংসদে বিরোধীরা যা করেছেন, সেটা নারীদের আত্মসম্মানের উপর আঘাত হেনেছে। নারী সব ভুলে যান কিন্তু নিজেদের অপমান ভোলেন না। সংসদে যা হয়েছে সেটা মহিলাদের মনে থাকবে।’

মোদির অভিযোগ, ‘আমার আশা ছিল, কংগ্রেস নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। কিন্তু কংগ্রেস সেই সুযোগ হারিয়ে ফেলল।’ মহিলা সংরক্ষণ বিলের ইস্যু নিয়ে আগাগোড়া কংগ্রেসকে তোপ দাগলেন মোদী। ‘দেশকে বিভ্রান্ত করছে কংগ্রেস’ – বললেন মোদী। তবে শেষ পর্যন্ত এই দিনের ভাষণেই প্রধানমন্ত্রী জানালেন, তাঁরা এখনই হার মানছেন না। এই বিল পাস করতে ভবিষ্যতে যা করতে হয় সেই সমস্ত পদক্ষেপে তিনি গ্রহণ করবেন।

সব মিলিয়ে নানা জল্পনা মধ্যেও আজ জাতির উদ্দেশ্য ভাষণে ঘুরেফিরে এলো সেই ‘মহিলা সংরক্ষণ বিল’এর কথা। আসন্ন নির্বাচনের আগে এই ইস্যুকে কেন্দ্র করেই ফের বিরোধীদের উদ্দেশ্যে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (PM Narendra Modi)

West Bengal Assembly Election: শওকত মোল্লাকে ‘ডান হাত’ শিরোপা, ভাঙড়ে জিততে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়


Exit mobile version