Site icon Hindustan News Point

Pune Airport: আচমকাই ১১ ঘণ্টা ধরে বন্ধ পুনে বিমানবন্দরের রানওয়ে, দুর্ঘটনা না অন্য কিছু?

Pune Airport

মহারাষ্ট্রের পুনে বিমানবন্দরে(Pune Airport) শুক্রবার গভীর রাতে এক গুরুতর ঘটনার জেরে প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল উড়ান পরিষেবা। ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান ল্যান্ডিংয়ের সময়ে ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে ‘হার্ড ল্যান্ডিং’-এর শিকার হয়, যার ফলে রানওয়ের উপরেই আটকে পড়ে সেটি। এই পরিস্থিতিতে অবিলম্বে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাত প্রায় ১০টা ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিমানটি রানওয়েতে আটকে যাওয়ায় পুরো বিমানবন্দর(Pune Airport) কার্যত অচল হয়ে পড়ে। প্রাথমিকভাবে একটি ছোটখাটো আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। স্বস্তির খবর, বিমানে থাকা দুই পাইলট সম্পূর্ণ নিরাপদে রয়েছেন এবং বেসামরিক পরিকাঠামোর কোনও বড় ক্ষতি হয়নি।

Nepal: এবার নেপালে যেতে বাড়বে খরচ, ভারতীয়দের জন্য কড়া নিয়ম: Pune Airport: আচমকাই ১১ ঘণ্টা ধরে বন্ধ পুনে বিমানবন্দরের রানওয়ে, দুর্ঘটনা না অন্য কিছু?

ঘটনার পরপরই নোটিস জারি করে জানানো হয়, ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। পরে উদ্ধার ও মেরামতির কাজ চলতে থাকায় সেই সময়সীমা বাড়িয়ে সকাল ৯টা পর্যন্ত করা হয়। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকালে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হয়।

Madhyamik Result 2026: মাধ্যমিকের ফল ৮ মে প্রকাশ, অনলাইনে কীভাবে দেখবেন রেজাল্ট, রইল বিস্তারিত: Pune Airport: আচমকাই ১১ ঘণ্টা ধরে বন্ধ পুনে বিমানবন্দরের রানওয়ে, দুর্ঘটনা না অন্য কিছু?

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই উড়ান চালু করা হয়েছে। এই দীর্ঘ বন্ধের ফলে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। অন্তত ৮টি ফ্লাইট সুরাট, গোয়া, নবি মুম্বই, চেন্নাই ও কোয়েম্বাটোরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক ফ্লাইট বাতিলও করা হয়। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, আকাশা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর বহু পরিষেবা বাতিল করে দেওয়া হয়। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।(Pune Airport)

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছেন, পুরো পরিস্থিতির উপর নজর রেখে নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমানে রানওয়ে সম্পূর্ণ সচল এবং ধীরে ধীরে উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।


Exit mobile version