Site icon Hindustan News Point

Raghav Chadha: “রাঘবকে মুরগি বানিয়ে কেজরিওয়ালের ‘শিস মহল’-এ মারধর”, বিস্ফোরক প্রাক্তন আপ নেতা

Raghav Chadha

আম আদমি পার্টি তাঁকে চুপ করাতে চাইছে সংসদে। ক্ষুব্ধ রাঘব চাড্ডা (Raghav Chadha)। এবার কি দল ছাড়বেন তিনি? কোথায় যাবেন তিনি? এমন জল্পনাই শোনা যাচ্ছে। আর এই গুঞ্জনের মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন আম আদমি পার্টির প্রাক্তন আরও এক নেতা। হরিয়ানার আম আদমি পার্টির প্রাক্তন নেতা নবীন জয়হিন্দ। সমাজমাধ্যমের একটি পোস্ট করে তিনি দাবি করেন, রাঘবকে মুরগির মতো দাঁড় করিয়ে মারধর করা হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন ‘শিস মহল’-এ। এখন দলের নেতাদের বিরুদ্ধে অনেক কথা বললেও রাঘব কেন এই কথা বলছেন না বলেও প্রশ্ন তুলেছেন নবীন জয়হিন্দ। তিনি আরও বলেন, মনে সাহস এনে সেই কথাও বলা উচিত রাঘব চাড্ডার।

https://www.facebook.com/reel/978438988188198

রাঘবকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। শুধু তা-ই নয়, ভাষণের জন্য তাঁকে দলের কোটা থেকে সময় দেওয়ারও প্রয়োজন নেই বলে রাজ্যসভার সচিবালয়কে জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। এর পরেই একটি ভিডিয়ো বার্তায় অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাঘব। আর তারপরেই হরিয়ানার প্রাক্তন আপ নেতার বিস্ফোরক এই মন্তব্যে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি।

রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও আপ-এর মধ্যে দ্বন্দ্ব ক্রমশ তীব্র আকার নিচ্ছে। রবিবার নতুন করে দলকে আক্রমণ শানিয়ে চাড্ডা একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রাজ্যসভায় তাঁর বিভিন্ন বক্তব্যের ক্লিপ তুলে ধরা হয়েছে। ওই ভিডিওতে তিনি পাঞ্জাবের নানা সমস্যা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন, পাশাপাশি দলীয় নেতৃত্বের অভিযোগের জবাবও দেন।

চাড্ডা ভিডিওতে বলেন, “পাঞ্জাব আমার কাছে কোনও আলোচনার বিষয় নয়, এটি আমার বাড়ি, আমার দায়িত্ব, আমার মাটি, আমার আত্মা।” তিনি আরও বলেন, “এটি শুধু একটি ট্রেলার, আসল গল্প এখনও বাকি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে বিতর্ক এখানেই শেষ নয় এবং ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক পদক্ষেপ আসতে পারে।


Exit mobile version