Site icon Hindustan News Point

Rs 1 Shoe: হার মেনেছে চৈত্র সেল, একজোড়া জুতোর দাম ১ টাকা! ভিড় হাঠাতে লাঠিচার্জ পুলিশের

Rs 1 Shoe Crowd at shoe store promotion event

এ যেন আমবাঙালির চৈত্র সেলকেও হার মানিয়েছে। মাত্র ১ টাকা দিয়ে একজোড়া জুতো কিনে নিয়ে যাচ্ছেন সকলে (Rs 1 Shoe)। এমন নাটকীয় ঘটনা চাউর হতেই দলেদলে মানুষ জুতো কিনতে ছুটছেন। আর স্বাভাবিক কারণেই ভিড় উপচে রাস্তায় চলে এসেছে। হইহুল্লোর, চিৎকার সবই রয়েছে সেই ভিড়ে। সেই ভিড় সামলাতে আসে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমনটাই হয়েছে কেরলের কোঝিকোরের এক জুতোর দোকানে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই জুতোর দোকান একটি বিজ্ঞাপন দেয়। যেখানে বলা হয়, মাত্র ১ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জুতো দেওয়া হবে। তবে তা দেওয়া হবে প্রথম ১০০ জনকে! সেই বিজ্ঞাপন একেবারে ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্যাস, আর তা দেখে কেরলের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ জড়ো হন জুতোর দোকানে। এমনকী শনিবার গভীর রাত থেকে মানুষজন মাত্র ১ টাকায় জুতো কেনার জন্য লাইন দেন। সময় যত গড়ায় লাইন আরও দীর্ঘ হতে শুরু করে।

পুলিশের দাবি, দোকান খোলার আগে থেকেই কয়েকশ মানুষ দাঁড়িয়ে পড়েন লাইনে। আর তা ঘিরে একেবারে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একটা সময় ওই জুতোর দোকানের বাইরে একেবারে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতেও হয় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় এলাকার যান চলাচল। এর পরেই জুতোর মালিককে গ্রেফতার করা হয়। পুলিশের আরও দাবি, অতিরিক্ত ভিড় সামলাতে দোকান মালিক আগাম কোনও ব্যবস্থা নেননি। এ হেন পরিস্থিতির জন্যেই দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Exit mobile version