Site icon Hindustan News Point

Salim Dola Arrested: ইস্তানবুলে গ্রেফতার দাউদ ঘনিষ্ঠ, বড় সাফল্য ভারতের

Salim Dola Arrested

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য ভারতের। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ‘ড্রাগ লর্ড’ সেলিম ডোলাকে অবশেষে পাকড়াও করে নিয়ে আসা হলো ভারতে। তুরস্কের ইস্তানবুলে গ্রেফতারের পর তাঁকে দিল্লিতে আনা হয়। এই গ্রেফতারিকে দেশের গোয়েন্দা ও তদন্তকারী সংস্থাগুলির কাছে বড় সাফল্য।

সূত্রের খবর, বহুদিন ধরেই আন্তর্জাতিকস্তরে সেলিম ডোলার খোঁজ চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি ছিল। সেই সূত্র ধরেই তুরস্কের নিরাপত্তা সংস্থার সহায়তায় ইস্তানবুলে তাকে আটক করা হয়। পরে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ভারতে নিয়ে আসা হয়। (Salim Dola Arrested)

মঙ্গলবার ভোরে কড়া নিরাপত্তার মধ্যে একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে আনা হয়। বিমানবন্দরে নামার পরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নেন। ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং শীঘ্রই তাকে আদালতে তোলা হবে।

Mahua Moitra: নর্তকীদের সঙ্গে ‘সিংঘম’ IPS অজয়ের চটুল নাচ, ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা

কে এই সেলিম ডোলা?

সেলিম ডোলা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একটি বড় নাম। দীর্ঘদিন ধরে সে পশ্চিম এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক চালাত। অভিযোগ, তার সমস্ত কর্মকাণ্ড সরাসরি দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত এবং সেই চক্রের আর্থিক লেনদেনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

গোয়েন্দাদের মতে, ডোলার মাধ্যমে কোটি কোটি টাকার মাদক ভারতে এবং বিদেশে পাচার হতো। শুধু তাই নয়, এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল অর্থ তছরুপ, অস্ত্র পাচার এবং সংগঠিত অপরাধের একাধিক চক্র। ফলে তাকে ভারতে আনা যাওয়ায় এই পুরো নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারীদের।

এদিকে, ভারতে ফেরার পর থেকেই মুম্বই পুলিশসহ একাধিক তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই সেলিম ডোলাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মহারাষ্ট্রে তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দ্রুত তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গিয়ে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

তদন্তকারী সংস্থার একাংশের মতে, জেরায় উঠে আসতে পারে ডি-কম্পানির বর্তমান কার্যকলাপ, আন্তর্জাতিক মাদক রুট, এবং ভারতে সক্রিয় অপরাধচক্রের একাধিক অজানা তথ্য। ফলে এই গ্রেফতার ও ডিপোর্টেশন শুধু একটি সাফল্য নয়, ভবিষ্যতের তদন্তের ক্ষেত্রেও বড় দিশা দেখাবে।


Exit mobile version