সিকিমের বর্তমান রূপ দেখে পর্যটকদের মনে হচ্ছে তাঁরা কোনও এক অজানা রূপকথার দেশে এসেছেন। নতুন বছরের শুরুতেই হিমালয়ের এই রাজ্যজুড়ে অঝোর ধারায় তুষারপাত। চারিদিকে কেবল ধবধবে সাদা বরফের চাদর। যা দেখে পর্যটকদের মুখে এখন একটাই কথা — “সিকিম চেনা কোনো স্থান নয়, এ তো পৃথিবীর বুকেই এক টুকরো স্বর্গ!”
পাহাড়ের খাঁজে খাঁজে জমে থাকা বরফ আর পাইন গাছের ওপর সাদা আস্তরণ সিকিমের যেন এক অপার্থিব রূপ। অনেকেই বরফ দেখতে বিদেশে পাড়ি দেন। কিন্তু সিকিমের নাথু-লা বা ছাঙ্গু লেক সংলগ্ন এলাকার পরিবেশ এখন যেকোনো বিদেশি শৈলশহরকে হার মানাচ্ছে। কনকনে ঠাণ্ডা আর ঝিরঝিরে তুষারপাত। (SIKKIM HEAVY SNOWFALL)
এই তুষারপাতে সিকিমের পর্যটন অর্থনীতিতেও নিয়ে এসেছে এক জোয়ার। শীতের এই মরসুমে পর্যটকদের রেকর্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় হোটেল মালিক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন এই প্রাকৃতিক রূপকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। তুষারপাতের আনন্দকে নিরাপদ করতে সিকিম সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর। পর্যটকদের দিকে দিনরাত নজরদারি চালানো হচ্ছে। (SIKKIM HEAVY SNOWFALL)









