Site icon Hindustan News Point

১৭-র Cigarette এ বার ২৪ টাকা, ৪০% বাড়ছে দাম, ধূমপায়ীদের মাথায় হাত

Cigarette

সুখটান এবার আরও দামি, বিপুল বাড়তে চলেছে সিগারেটের দাম। ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে পারে দেশের সিগারেট প্রস্তুতকারী সংস্থা ITC. এমনই খবর ঘুরছে পাইকারি ও খুচরো বাজারে। যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, ব্যবসায়ীদের একাংশের দাবি, খুব শীঘ্রই নতুন দামে সিগারেট বাজারে পৌঁছতে পারে। (Cigarette)

কেন এই বাড়তি চাপ? শিল্পমহলের ব্যাখ্যা, কাঁচামালের খরচ বেড়েছে, বেড়েছে করের বোঝাও। তার উপর মুনাফার হার ধরে রাখার প্রশ্ন। সব মিলিয়েই দাম বাড়ানোর পথে হাঁটার ভাবনা। বিশেষ করে ৮৪ মিমি সিগারেটের দাম ১৭ টাকা থেকে বেড়ে ২৪ টাকা হতে পারে। এই অংশেই করের চাপ তুলনামূলক বেশি পড়েছে বলে জানা যাচ্ছে।

৬৪ মিমি সিগারেটের দাম ৫.৯০ টাকা থেকে বেড়ে ৭ টাকায় পৌঁছতে পারে। ‘Gold Flake’-এর ৬৯ মিমি স্টিক, যা এখন ৯.৫০ টাকায় বিক্রি হয়, তা বেড়ে প্রায় ১২ টাকায় দাঁড়াতে পারে— এমনই বাজারের ইঙ্গিত। প্রতিযোগিতার সমীকরণও গুরুত্ব পাচ্ছে। Philip Morris International-এর ‘Marlboro’ বর্তমানে ১১.৫০ টাকার ঘরে। ফলে দামের ব্যবধান কতটা রাখা হবে, সে দিকেও নজর সংস্থার। (Cigarette)

খুচরো ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, নতুন স্টক এখনও না এলেও আগাম খবরের জেরে পুরনো স্টকই সামান্য চড়া দামে বিক্রি হচ্ছে। যেই সিগারেটের দাম আগে ৫ টাকা ছিল, সেটা বিক্রি হচ্ছে ৬ টাকায়। বড় সিগারেটের দাম ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। শেয়ার বাজারেও তার প্রভাব পড়েছে।

এখন দেখার, দাম বাড়লে ক্রেতাদের আচরণ কতটা বদলায়। বিক্রিতে টান পড়বে, না কি বাড়তি দামে অভ্যস্ত হয়ে পড়বেন ধূমপায়ীরাই— সেই দিকেই তাকিয়ে বাজার। (Cigarette)


Exit mobile version