Site icon Hindustan News Point

Tamil Nadu Assembly Election results 2026: মাস্কট থেকে ভোট উড়ে এল ভারতে! একটি মাত্র ভোটেই জয় থালাপতির প্রার্থীর

Tamil Nadu Assembly Election results 2026

মাত্র ১ ভোটে জেতা। তাও আবার সেই ভোটটা মাস্কট থেকে উড়ে এল। ভাবছেন ভোট আবার উড়ে আসে নাকি। হ্যাঁ এমনটাই হয়েছে তামিলনাড়ু নির্বাচনে। সমাজমাধ্যমে সম্প্রতি এক ব্যক্তির একটি পোস্ট ভাইরাল হয়েছে (Tamil Nadu Assembly Election results 2026)। ওই ব্যক্তি সমাজমাধ্যমে লিখেছেন, “তিরুপাত্তুর কেন্দ্র মাত্র ১টি ভোটে TVK জিতেছে। আমি গর্বিত যে আমি মাস্কট থেকে ভারতে এসে ‘থালাপথি’ (বিজয়)-র জন্য ভোট দিয়েছি।”

আর পেরিয়াকারুপ্পান (KR Periyakaruppan) তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে (DMK) নেতাকে তিরুপাত্তুর (Tiruppattur) বিধানসভার আসনে মাত্র ১টি ভোটে পরাজিত করেছেন। এই পোস্ট ভাইরাল হওয়ায় পরই নাটকীয় মোড় নেয় তামিলনাড়ুর রাজনৈতিক মহলে।

মানিকন্দন শিবানানথাম (Manikandan Sivanantham) নামে এক এনআরআই (NRI) ভোটার, যিনি শুধুমাত্র বিজয়-এর দলকে ভোট দেওয়ার জন্য নাকি মাস্কট থেকে ভারত এসেছিলেন, ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয় তাঁর পোস্ট।

সমাজমাধ্যমে টিকিট ও পাসপোর্টের একটি ছবি শেয়ার করেন ওই ব্যক্তি। তার একটি মাত্র ভোট নাকি ভাগ্য নির্ধারণ করেছে থালাপতির। পোস্টে এমনই দাবি করেন তিনি।

সমাজমাধ্যমে ওই ব্যক্তির পোস্টে অনেকেই নিজে মতামত জানান, অনেকে লেখেন, “প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ,” আবার আরেকজন লেখেন, “প্রতিটি ভোটেরই মূল্য আছে।”

তামিলনাড়ুতে বিজয়‘রথ’। রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করে এবং প্রথম বার নির্বাচন লড়ে তাঁর দল কী করবে, সে দিকে নজর ছিল সারা দেশের। প্রথম বার নির্বাচনী লড়াইয়ে নেমেই বৈতরণী পার করেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)।


Exit mobile version