Site icon Hindustan News Point

Tamil Nadu Blast: তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ মৃত ২৩, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Tamil Nadu Blast

নির্বাচনের আগে তামিলনাড়ুর ভিরুধুনগর জেলায় আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হয়েছে ২৩ জন শ্রমিকের। রবিবার বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। ঘটনার পরই গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স (প্রাক্তন টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, “তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” তাঁর এই বার্তা ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।(Tamil Nadu Blast)

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৯ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৬ জন মহিলা এবং ৩ জন পুরুষ। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ৬ জন আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধারকাজ চলাকালীন আরও একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দলের সদস্যসহ প্রায় ১৩ জন আহত হন। যদিও প্রশাসনের দাবি, তাঁদের কারও আঘাত গুরুতর নয়।

(Tamil Nadu Blast) ভিরুধুনগরের জেলা শাসক এনও সুখাপুত্র জানান, উদ্ধার ও ত্রাণকাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে একজন সিনিয়র আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ঘটনাস্থলে গিয়েছেন তামিলনাড়ুর মন্ত্রী কেকে এসএস আর রামচন্দ্রন এবং থাঙ্গাম থেন্নারাসু। স্ট্যালিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।

(Tamil Nadu Blast) রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ কাট্টানারপট্টি এলাকার একটি আতশবাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী এবং আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও আতশবাজি শিল্পে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

West Bengal Shootout: প্রচার সেরে ফেরার পথে তৃণমূলকর্মীকে গুলি, অশান্ত গোসাবা: Tamil Nadu Blast: তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণ মৃত ২৩, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Exit mobile version