তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফলের পর রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। (Tamil Nadu Election) অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল ‘TVK’ ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮-এর থেকে ১০ আসন পিছিয়ে। ফলে সরকার গঠনে এখন জোট-রাজনীতি ও বাইরের সমর্থনই মূল চাবিকাঠি হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে কংগ্রেস ইতিমধ্যেই TVK-কে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। দলের তরফে জানানো হয়েছে, ধর্মনিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে তারা বিজয়ের পাশে থাকবে, তবে শর্ত একটাই—ভারতের সংবিধানে বিশ্বাস করে না এমন কোনও ‘সাম্প্রদায়িক শক্তি’ যেন জোটে না থাকে। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করা হয়নি, রাজনৈতিক মহলে এই মন্তব্যকে AIADMK-এর অতীত NDA-যোগের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে, AIADMK-র অন্দরে চলছে তুমুল চর্চা। দল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন শিবির এখন TVK-কে সমর্থন দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। যদিও সরাসরি সরকারে যোগ দেওয়ার বদলে ‘বাইরের সমর্থন’ দেওয়ার দিকেই ঝুঁকছে দল। AIADMK-র শীর্ষ নেতাদের একাংশ—যেমন সিভি সানমুগাম ও এসপি ভেলুমানি—এই প্রস্তাবের পক্ষে বলেই জানা গিয়েছে।
(Tamil Nadu Election) বুধবার নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। TVK-র তরফে আনুষ্ঠানিকভাবে AIADMK প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর বাসভবনে একটি চিঠি পাঠিয়ে সমর্থন চাওয়া হয়। যদিও TVK-র শীর্ষ নেতা আধব অর্জুন বা সাধারণ সম্পাদক বুসি আনন্দ তখন উপস্থিত ছিলেন না তবু এই পদক্ষেপ জোট-আলোচনাকে আরও ত্বরান্বিত করেছে।
ভোট-পরবর্তী শান্তি বজায় রাখতে কড়া বার্তা কলকাতার CP-র, গুজবে কান না দেওয়ার আবেদন: Tamil Nadu Election: ক্ষমতার সমীকরণে বড় মোড়, TVK-র পাশে কংগ্রেস, AIADMK-র ‘সমর্থন’ নিয়ে জল্পনারাজনৈতিক বিশ্লেষকদের মতে, AIADMK-র সামনে এখন দ্বৈত চাপ—একদিকে কংগ্রেসের শর্তযুক্ত সমর্থন, অন্যদিকে নিজেদের ভেতরের মতভেদ। ৪৭টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকা AIADMK-র জন্য এই সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একাংশ মনে করছে, TVK-কে সমর্থন করলে দলটি নতুন সমীকরণে প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারবে।
অন্যদিকে, TVK-র কাছে সময়ও কম। (Tamil Nadu Election) ১০ আসনের ঘাটতি পূরণ করতে তাদের এখন কংগ্রেস ছাড়াও ছোট দলগুলির সমর্থন জরুরি। ইতিমধ্যে কংগ্রেস নেতৃত্ব—দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী —নয়াদিল্লিতে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি বাম দল, VCK ও IUML-সহ অন্যান্য ছোট দলগুলির সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে কংগ্রেস, যাতে TVK-র পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা যায়।
সব মিলিয়ে, এখন নজর একটাই—AIADMK শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। যদি AIADMK ‘বাইরের সমর্থন’ দেয়, তবে বিজয়ের সরকার গঠনের পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে। আর যদি মতভেদ বাড়ে, তাহলে তামিলনাড়ুর রাজনীতি আরও অনিশ্চয়তার দিকে গড়াতে পারে। আগামী কয়েকদিনই ঠিক করে দেবে—রাজ্যে স্থিতিশীল সরকার গড়বে, নাকি শুরু হবে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায়।(Tamil Nadu Election)

