Site icon Hindustan News Point

TCS Nashik Incident: ‘বাচ্চা চাইলে স্ত্রী কে আমাদের কাছে পাঠিও’, নাসিকে TCS কাণ্ডে এবার সরব এক পুরুষ কর্মী

TCS Nashik

সম্প্রতি মহারাষ্ট্রের নাসিকে Tata Consultancy Services (TCS)-এর একটি শাখাকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংস্থার ওই ইউনিটে কর্মরত কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং জোর করে ধর্মান্তরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই অফিসে কর্মরত একাধিক মহিলা কর্মীরা তাঁদের সঙ্গে হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তবে এবার মুখ খুললেন এক পুরুষ কর্মীও।

ওই পুরুষ কর্মীর অভিযোগ অনুযায়ী, অফিসের বেশ কয়েকজন তাঁকে জোর করে নমাজ পড়তে বাধ্য করেছিলেন। তাঁকে বলা হয়েছিল ‘যদি সন্তান চাও তাহলে স্ত্রীকে আমাদের কাছে পাঠিয়ে দিও।’ এর আগে যদিও একাধিক মহিলা কর্মীরা ওই সংস্থার HR এবং আরও বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ধর্মান্তরকরণের মতো বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। সম্প্রতি এই পুরুষকর্মীর অভিযোগেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। (TCS Nashik Incident)

ওই ব্যক্তি আরও জানান, ২০২২ সালে কোম্পানিতে যোগদানের কিছুদিন পরেই তাঁর ওপর মানসিক অত্যাচার করা শুরু হয়। অভিযোগ, তাঁর টিম লিডার তৌসিফ আখতার এবং সহকর্মী দানিশ শেখ তাঁকে টার্গেট করতে থাকে। তৌসিফ এবং দানিশ উচ্চপদে থাকায় নতুন আসা কর্মীদের ওপর জোর করে অতিরিক্ত কাজের চাপ দিত এবং তাদের সমস্ত কথা মেনে চলতে বাধ্য করত।

ওই পুরুষকর্মী বলেন, তিনি একজন হিন্দু হওয়ায় তাঁর ধর্মীয় পরিচয় নিয়েই সবচেয়ে বেশি বিদ্রূপ করা হতো। তাঁর গলায় থাকা রুদ্রাক্ষ মালা, হিন্দু দেবদেবীর প্রতি বিশ্বাস সবকিছু নিয়েই কটাক্ষ চলত। হেনস্থা শুধু কটাক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নাইট শিফটের পর তিনি নিরামিষভোজী হওয়া সত্বেও তাঁকে হোটেলে নিয়ে গিয়ে জোর করে আমিষ খাবার খাওয়ানোর চেষ্টা করা হতো। ২০২৩ সালের ঈদের সময় তাঁকে এক সহকর্মীর বাড়িতে নিয়ে গিয়ে জোর করে নমাজ পড়ানো হয় এবং সেই ছবি তুলে অফিসের গ্রুপে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। (TCS Nashik Incident)

ওই কর্মীর আরও অভিযোগ, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তাঁকে বারবার মানসিক অত্যাচার করা হতো। দীর্ঘদিন বিবাহিত হওয়া সত্ত্বেও সন্তান না হওয়ায় তাঁকে কটূক্তির শিকার হতে হয়। তিনি যখন এইসব ঘটনার প্রতিবাদ করতে যান তখন এক অভিযুক্ত নাকি তাঁর দিকে টেবিল ফ্যান ছুড়ে মারে এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

TCS Nashik: TCS-এ ‘কর্পোরেট জেহাদ’? যৌন হেনস্থা-ধর্মান্তকরণের চক্রের পর্দা ফাঁস! HR-ই ‘মাস্টারমাইন্ড’?

উল্লেখ্য, ওই সংস্থার ২৩ বছর বয়সী এক মহিলা কর্মী সর্বপ্রথম দানিশ ও তৌসিফের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তিনি তাঁর FIR-এ অভিযোগ করেন যে, দানিশ ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন এমন কি তাঁকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দেন।

নাসিকের এই ঘটনায় ইতিমধ্যেই দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। TCS-এর মতো একটি এত বড় সংস্থার অন্দরে কী ভাবে দিনের পর দিন এটা চলতে পারে- প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট ৯টি মামলা দায়ের হয়েছে এবং ওই সংস্থার ১২ জন কর্মী অভিযোগ জানিয়েছেন। তাদের FIR এ যৌন নির্যাতন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। (TCS Nashik Incident)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনা সামনে আসার পর Tata Consultancy Services কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মীদের সাসপেন্ড করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এ ধরনের ঘটনার ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

Cyber Fraud : অ্যাকাউন্ট থেকে গায়েব ২৪ লাখ টাকা! ভোটের আগে বিপাকে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী


Exit mobile version