Site icon Hindustan News Point

অবতরণের সময় দুর্ঘটনার কবলে Tejas Fighter Jet, কী অবস্থা পাইলটের?

tejas jet

দুর্ঘনার কবলে ভারতের যুদ্ধবিমান তেজস। তবে রক্ষা পান বিমানের পাইলট। চলতি মাসের ৭ তারিখে বিমানবাহিনীর এক এয়ারবেসে দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। সেটিকে হয়তো বাতিলের তালিকায় নিয়ে আসতে পারে ভারতীয় বিমান বাহিনী। অবতরণের সময় রানওয়েতে আচমকা বিপত্তি ঘটে। নির্ধারিত নিয়ম মেনেই অবতরণ করছিল তেজস। রানওয়েতে স্পর্শ করার পরই নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। তার জেরেই বিমানটির কাঠামোয় ক্ষতি হয়। ঠিক কী সমস্যা হয়েছিল, তা খুঁটিয়ে দেখছে বিশেষজ্ঞের দল। যান্ত্রিক ত্রুটি, অবতরণ যন্ত্রাংশের সমস্যা কিংবা অন্য কোনও প্রযুক্তিগত কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কারণ নিয়ে মন্তব্য করতে নারাজ কর্তৃপক্ষ। (Tejas Fighter Jet)

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস বায়ুসেনার অন্যতম সম্পদ। এক ইঞ্জিন বিশিষ্ট বিমান তেজস তৈরি করে ভারতীয় সংস্থা হ্যাল। দূরপাল্লা, এয়ার ডিফেন্স, এয়ার স্ট্রাইক অপরেশন-সহ বিভিন্ন অপারেশ করার ক্ষমতাধারী এই যুদ্ধবিমান। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ২০০৩ সালে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধবিমানের নাম দেন তজস। (Tejas Fighter Jet)

বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর অসামান্য সাফল্য দেখায় তেজস। এতদিনে যাত্রায় এনিয়ে মাত্র তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে। ২০০৪ সালের মার্চে জয়সলমিরের কাছে একটি তেজস ভেঙে পড়েছিল। পাইলট সেবারও বেঁচে যান। এরপর গতবছরের নভেম্বরে দুবাইয়ে এক এয়ারশো-তে প্রদর্শনের সময় ভেঙে পড়ে আরেকটি তেজস। সেখানে উইং কম্যান্ডার মারা যান। (Tejas Fighter Jet)


Exit mobile version