Site icon Hindustan News Point

ট্রাম্পের ফোনে মোদি-র প্রশংসার বন্যা, দিল্লির মঞ্চেই বললেন “আমি মোদিকে ভালবাসি”

Donald Trump 3

দিল্লিতে আন্তর্জাতিক কূটনীতির এক বিরল মুহূর্ত। রাজধানী দিল্লীতে আয়োজিত এক উচ্চপর্যায়ের কূটনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মারকো রুবিও । সেই সময় আচমকাই তাঁর ফোনে কল আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর সেই ফোনালাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। (Donald Trump)

সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও অতিথিদের সামনেই ফোন ধরেন রুবিও। সেই সময় ট্রাম্প নাকি সরাসরি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালবাসি।” শুধু ব্যক্তিগত প্রশংসাই নয়, ভারত-আমেরিকা সম্পর্ক নিয়েও অত্যন্ত ইতিবাচক বার্তা দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে সঙ্গে সঙ্গেই কূটনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। কারণ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনও রাষ্ট্রনেতার এ ধরনের প্রকাশ্য মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। (Donald Trump)

জানা গিয়েছে, বৈঠকে মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্যিক সহযোগিতা, প্রতিরক্ষা কৌশল এবং ভবিষ্যতের আন্তর্জাতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছিল। সেই আবহেই ভারতের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন রুবিও। তিনি জানান, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের মুখে মোদির প্রশংসা নিছক সৌজন্য নয়। এর পিছনে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও থাকতে পারে। কারণ, গত কয়েক বছরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে মজবুত হয়েছে। প্রতিরক্ষা চুক্তি, প্রযুক্তিগত সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা থেকে শুরু করে চিনকে ঘিরে কৌশলগত অবস্থান— একাধিক বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্প বরাবরই মোদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে উল্লেখ করেছেন। এর আগেও আমেরিকার বিভিন্ন নির্বাচনী সভা কিংবা আন্তর্জাতিক মঞ্চে মোদিকে ‘দৃঢ় নেতা’ বলে উল্লেখ করতে শোনা গিয়েছে তাঁকে। দিল্লির অনুষ্ঠানে ফোনালাপের সময় ফের সেই সম্পর্কের ইঙ্গিতই মিলল বলে মনে করা হচ্ছে। (Donald Trump)

যদিও এই ফোনালাপ নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবুও ট্রাম্পের মন্তব্য ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বিশেষত এমন এক সময়ে এই মন্তব্য সামনে এল, যখন বিশ্ব রাজনীতিতে ভারত-আমেরিকা সম্পর্ককে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জোট হিসেবে দেখা হচ্ছে। (Donald Trump)

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে ‘চুল খাড়া’ পরিস্থিতি, কী নিয়ে তীব্র মতবিরোধ ?


Exit mobile version