Site icon Hindustan News Point

UP Murder Case: আইনজীবীকে প্রকাশ্যে গুলি করে খুন, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি, কেন খুন হলেন আইনজীবী?

UP Murder Case

প্রতিদিনের মতো শুক্রবারও মর্নিং ওয়াক বেরিয়েছিলেন তিনি। আচমকাই উদয় হয় দুই বাইক আরোহীর। কাছ থেকে গুলি করে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আইনজীবী রাজীব সিং। উত্তরপ্রদেশের মির্জাপুরের ওই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীব সিং যখন হাটছিলেন তখন একটি মোটরসাইকেল তাঁর কাছে এসে থামে এবং একজন দুষ্কৃতী নেমে দেশি পিস্তল দিয়ে গুলি চালায়। (UP Murder Case)

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আইনজীবী। হামলাকারীরা তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে দ্রুত স্থান বদল করে মোটর সাইকেলটি চালুর চেষ্টা করে।

গুলির আওয়াজ পেয়ে স্থানীয় মনানুষজন দুষ্কৃতীদের ধরার চেষ্টা করে। তখন এক হামলাকারী পিস্তল বের করে স্থানীয়দের দিকে পিস্তল তুলে ধরলে স্থানীয়রা ভয়ে পিছিয়ে যায়।শেষে মোটরসাইকেল চালু হলে এবং দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে এই পুরো দৃশ্যটি স্পষ্ট দেখা গিয়েছে। আইনজীবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

West Bengal Election 2026: ময়নায় প্রচারে বেরিয়ে বাধার মুখে তৃণমূল, সবুজ সাথী চেপে অলিগলি ঘুরলেন লাভলী

জানা গিয়েছে, নিহত রাজীব সিং ও অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। গ্রাম্য বিবাদ নিয়ে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে বলে মনে করা হচ্ছে । মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রাজত কৌশিক বলেছেন, “মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।” (UP Murder Case)

এই ঘটনায় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দিচ্ছে। রাজীব সিংয়ের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বাস দিয়ে জানিয়েছে, ” খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে। “


Exit mobile version