মাঝ নদীতে স্টিমার উল্টে বড় দুর্ঘটনা। শুক্রবার উত্তর প্রদেশে বৃন্দাবনের যমুনা নদীতে কমবেশি ৩০ জন পর্যটককে নিয়ে যাওয়া একটি স্টিমার হঠাৎ উল্টে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই পাঞ্জাব থেকে বৃন্দাবনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আধিকারিকদের উদ্ধারের কাজে তদারকি করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে যমুনায় কিছু পর্যটক স্টিমারে চেপে নদী ভ্রমণে বেরিয়েছিলেন। মাঝনদীতে পৌঁছনোর কিছুক্ষণ পরই স্টিমারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। স্টিমারে থাকা যাত্রীরা জলে পড়ে যান। অনেকেই সাঁতার জানতেন না বলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টিমার উল্টে যাওয়ার পর চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং আশপাশের নৌকাগুলি দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। (UP Tragedy)
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ নদীতে উদ্ধারকাজ শুরু করে। ডুবুরি দলকে জলে নামানো হয়। ঘটনায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের।
Mathura, Uttar Pradesh: A boat accident occurred on the Yamuna River near Kesi Ghat in Vrindavan when a boat collided with a floating (pipa) bridge and capsized. Around 25 pilgrims and locals were on board. One person has been rescued so far, while search operations for others… pic.twitter.com/HZNsNCgwsy
— IANS (@ians_india) April 10, 2026
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, স্টিমারে থাকা পর্যটকদের বেশিরভাগই পাঞ্জাব থেকে বেড়াতে এসেছিলেন। তবে হঠাৎ মাঝ নদীতে স্টিমার উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে। দুর্ঘটনার পর তাঁদের সহযাত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ জোরদার করতে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। (UP Tragedy)
ED Raid: নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় ইডি, কী কারণে ইডির একযোগে বহু জায়গায় অভিযান?
পুলিশ ইতিমধ্যে উদ্ধার হওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কী কারণে স্টিমারটি উল্টে গেল? অতিরিক্ত যাত্রী, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ- এইসব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।
এই দুর্ঘটনার পর নদীতে পর্যটক পরিবহণের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কড়া নজরদারির আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। (UP Tragedy)

